News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Assam:মাদ্রাসায় বুলডজার চালিয়ে অসম সরকার প্রমাণ করল তারা মুসলমান বিরোধী : এআইইউডিএফ বিধায়ক আমিনুল
Image

Assam:মাদ্রাসায় বুলডজার চালিয়ে অসম সরকার প্রমাণ করল তারা মুসলমান বিরোধী : এআইইউডিএফ বিধায়ক আমিনুল

গুয়াহাটি, ১ সেপ্টেম্বর (হি.স.) : একের পর এক মাদ্রাসায় বুলডজার চালিয়ে অসমে বিজেপি সরকার প্রমাণ করেছে, তারা মুসলমান বিরোধী, ইসলাম বিরোধী। অভিযোগ করেছেন ধিঙের এআইইউডিএফ বিধায়ক আমিনুল ইসলাম।

মরিগাঁও জেলার অন্তর্গত মৈরাবাড়ি এবং বরপটায় বাংলাদেশি-জিহাদি টাকায় পরিচালিত দুই মাদ্রাসার পর গতকাল বুলডজার চালিয়ে বঙাইগাঁও জেলার যোগীঘোপায় আল-কায়দা পরিচালিত কাবাইতারি মারকাজ-উল মা আরিফ-উ-কারিয়ানা মাদ্রাসা গুঁড়িয়ে দিয়েছে রাজ্য প্রশাসন। ততে বিধায়ক আমিনুল ইসলামের অভিযোগ রজ্যের বিজেপি সরকার ইসলাম তথা মুসলমান বিরোধী। আজ মাদ্রাসা গুঁড়িয়ে দেওয়ার পরিপ্রেক্ষিতে বিধায়ক আমিনুল আরও বলেন, বৰ্তমানে স্বেচ্ছাচারী হিটলারি শাসন চলছে অসমে।

এই সরকার নাগপুরের কথা মতো ওঠ-বস করে। নাগপুরের নির্দেশেই ইসলামিক শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার উদ্যোগ নিয়েছে সরকার।

অসমে আনসার-উল্লাহ বাংলা টিম এবং আল-কায়দা ইন ইন্ডিয়ান সাব-কন্টিনেন্ট-এর সঙ্গে জড়িত অভিযোগে ইতিমধ্যে কয়েকটি মাদ্রাসার বেশ কয়েকজন শিক্ষককে গ্রেফতারের পর তিনি কী বলবেন, জিজ্ঞাসার জবাবে আমিনুল ইসলাম বলেন, জিহাদিদের বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া যেতে পারে। তবে মাদ্রাসা ভেঙে দেওয়ার ঘটনাকে সরকারের স্বেচ্ছাচারিতা বলে মনে করেন ধিঙের এআইইউডিফ বিধায়ক আমিনুল ইসলাম।

Releated Posts

গোয়েন্দা-তথ্যভিত্তিক পুলিশিংয়ে জোর মণিপুরের ডিজিপির, নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী করা এবং জঙ্গি দমন অভিযানকে আরও কার্যকর করতে গোয়েন্দা-তথ্যভিত্তিক সক্রিয়…

ByByNews Desk Aug 2, 2026

মণিপুরে জঙ্গি দমনে বড় সাফল্য, ৯ জঙ্গি গ্রেফতার; অস্ত্র উদ্ধার, ৬টি আইইডি ধ্বংস

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক গোয়েন্দাভিত্তিক অভিযানে নিষিদ্ধ বিভিন্ন জঙ্গি সংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করা…

ByByNews Desk Aug 2, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top