News Flash

  • Home
  • খেলা
  • Football:বড়পাথারিতে প্রাইজমানি ফুটবল কো’‌ফাইনালে হাতাই কিথিং দল
Image

Football:বড়পাথারিতে প্রাইজমানি ফুটবল কো’‌ফাইনালে হাতাই কিথিং দল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্টেম্বর।। চতুর্থ দল হিসাবে কোয়ার্টার ফাইনালে উঠলো তুলামুড়ার হাতাই কিথিং। ২-‌০ গোলে পরাজিত করল উত্তর ভারত চন্দ্র নগরকে। বিলোনিয়ার বড়পাথারিতে আয়োজিত নক আউট ফুটবল টুর্নামেন্টে। প্রি-কোয়ার্টার ফাইনাল চতুর্থ ম্যাচে আজ বৃহস্পতিবার তুলামুড়ার হাতাই কিথিং দলের ফুটবলাররা শুরু থেকে প্রাধান্য নিয়ে খেলে জয় তুলে নেয়। ম্যাচ শুরুর ৯ মিনিটের মাথায় প্রথম গোল পায় হাতাই কিথিং দল। গোলটি করেন সানু জমাতিয়া। এরপর প্রথমার্ধে আরও দুটি সুযোগ পেলেও জাল নাড়াতে ব্যর্থ হয়েছেন হাতাই কিথিং দলের ফুটবলাররা। দ্বিতীয়ার্ধের ১০ মিনিটে হাতাই কিথিং দলের জয় নিশ্চিত করে দেন মাইসা জমাতিয়া। তবে ম্যাচে ফেরার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন উত্তর ভারত চন্দ্র নগরের ফুটবলাররা। কিন্তু বিপক্ষের রক্ষণভাগে চিড় ধরাতে পারেনি। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি সঞ্জয় বিশ্বাস।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top