ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্টেম্বর।। চতুর্থ দল হিসাবে কোয়ার্টার ফাইনালে উঠলো তুলামুড়ার হাতাই কিথিং। ২-০ গোলে পরাজিত করল উত্তর ভারত চন্দ্র নগরকে। বিলোনিয়ার বড়পাথারিতে আয়োজিত নক আউট ফুটবল টুর্নামেন্টে। প্রি-কোয়ার্টার ফাইনাল চতুর্থ ম্যাচে আজ বৃহস্পতিবার তুলামুড়ার হাতাই কিথিং দলের ফুটবলাররা শুরু থেকে প্রাধান্য নিয়ে খেলে জয় তুলে নেয়। ম্যাচ শুরুর ৯ মিনিটের মাথায় প্রথম গোল পায় হাতাই কিথিং দল। গোলটি করেন সানু জমাতিয়া। এরপর প্রথমার্ধে আরও দুটি সুযোগ পেলেও জাল নাড়াতে ব্যর্থ হয়েছেন হাতাই কিথিং দলের ফুটবলাররা। দ্বিতীয়ার্ধের ১০ মিনিটে হাতাই কিথিং দলের জয় নিশ্চিত করে দেন মাইসা জমাতিয়া। তবে ম্যাচে ফেরার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন উত্তর ভারত চন্দ্র নগরের ফুটবলাররা। কিন্তু বিপক্ষের রক্ষণভাগে চিড় ধরাতে পারেনি। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি সঞ্জয় বিশ্বাস।

Football:বড়পাথারিতে প্রাইজমানি ফুটবল কো’ফাইনালে হাতাই কিথিং দল
Tags:
Releated Posts
স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…
গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…


















