News Flash

  • Home
  • খেলা
  • Sports:এস.এম কাপ ফুটবলে সাফল্যের লক্ষ্যে দিল্লির উদ্দেশ্যে রওয়ানা ত্রিপুরা দল
Image

Sports:এস.এম কাপ ফুটবলে সাফল্যের লক্ষ্যে দিল্লির উদ্দেশ্যে রওয়ানা ত্রিপুরা দল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্টেম্বর।। রওয়ানা হলো কিষান দেববর্মা-‌রা। দেশের রাজধানী দিল্লির উদ্দেশ্যে। দিল্লিতে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক সুব্রত মুখার্জি কাপ ফুটবলের অনূর্ধ্ব-‌১৪ বিভাগের খেলা। ৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে আসর। দেশের বিভিন্ন রাজ্যের সেরা দলগুলোর পাশাপাশি ব্রাজিল, থাইল্যান্ড, শ্রীলঙ্কার দলও এবার আসরে অংশ নেবে। ওই আসরে অংশ নিতেই বৃহস্পতিবার বিকেলের ট্রেণে রওয়ানা হলো জম্পুইজলার ফুটবলাররা। এবছর জম্পুইজলাকে নেতৃত্ব দেবে কিষান দেববর্মা। ৪ সেপ্টেম্বর দিল্লিতে পৌঁছে জম্পুইজলার ফুটবলাররা। রাজ্য ছাড়ার আগে গোটা দলকে এদিন যথেষট আত্মবিশ্বাসী লক্ষ্য করা গেছে। ভালো ফলাফল করা নিয়ে আশাবাদী দলের প্রতিটি ফুটবলারই। আশাবাদী কোচ সুবোধ দেববর্মাও। বুধবার বিকেলে শেষ প্রস্তুতি সেরে নিয়েছিলেন ফুটবলাররা। তবে এবারের আসরে অংশ নিতে নিজের গাটের টাকা খরচ করতে হচ্ছে কোচ সুবোধ দেববর্মাকে। ক্রীড়া দপ্তর থেকে আসরে অংশ নেওয়ার জন্য ১.‌২৬ লাখ টাকা দেওয়া হয়েছে। দেশের রাজধানীতে থাকা এবং খাওয়ার দায়িত্ব নিজ দলের। ফলে ওই টাকা দিয়ে ভালো খেলে ফিরে আসা প্রায় আসম্ভব।দলের সঙ্গে সহকারি কোচ হিসাবে যাবেন বুদ্ধ দেববর্মা। এদিন রাজ্য ছাড়ার আগে কোচ সুবোধ দেববর্মা বলেন,”এবারের দলে বেশ কয়েকজন প্রতিভাবান ফুটবলার রয়েছে। যারা যে কোনও সময় ম্যাচের চাকা ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তবে দীর্ঘ সড়কপথ অতিক্রম করে ছেলেরা যদি ক্লান্ত হয়ে না পরে তাহলে আমরা সাফল্য পাবোই”। অকপটে কোচ স্বীকার করে নেন, দলের মাঝমাঠ যথেষ্ট শক্তিশালী এবছর। দলনায়ক কিষান মনে করে, “প্রতিটি ফুটবলার যদি নিজের সলেরা খেলাটা মেলে ধরতে পারে তাহলে আমরা সাফল্য পাবোই”‌। জম্পুইজলার দল:‌ কিষান দেববর্মা (‌অধিনায়ক), টন জমাতিয়া, ঈশাক দেববর্মা, অরিন্দম দেববর্মা, অমরজিৎ দেববর্মা, ঈশাক দেববর্মা (‌জুনিয়র), রোহিত দেববর্মা, আশুতোষ দেববর্মা, বিজয় দেববর্মা, ফিলিমন জমাতিয়া, কিষান দেববর্মা (‌জুনিয়র), জেটলি কলই, মনদীপ দেববর্মা, মাসাই দেববর্মা এবং খাবাই দেববর্মা। কোচ:‌ সুবোধ দেববর্মা, সহকারি কোচ:‌ বুদ্ধ দেববর্মা।   ‌‌‌

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top