News Flash

  • Home
  • খেলা
  • Football :সাব্রুমে সুকান্ত স্মৃতি ফুটবল চ্যাম্পিয়ন কালাঢেপা, সুমন সেরা
Image

Football :সাব্রুমে সুকান্ত স্মৃতি ফুটবল চ্যাম্পিয়ন কালাঢেপা, সুমন সেরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্টেম্বর।। উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচ। শেষ পর্যন্ত ম্যাচের নিষ্পত্তি টাইব্রেকারে। গোলরক্ষক সুমন দে-‌র হাত ধরে কিল্লা বরক ফুটবল আকাদেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে মনুবাজারের কালাঢেপা দল।  সুকান্ত স্মৃতি প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতায়। বৃহস্পতিবার খেতাব নির্ণায়ক ম্যাচে আজ মুখোমুখি হয়েছিলো কিল্লার বরক ফুটবল আকাদেমি এবং মনুবাজারের কালাঢেপা দল। সাব্রুম স্কুল মাঠে কযেকহাজার ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে দুদলের ফুটবলাররা ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। বল দখলের লড়াইয়ে একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করে শুরু থেকেই। দুদলই নিজেদের রক্ষণভাগ শক্তিশালী রেখে আক্রমণের ছক কষেছিলো। দু’দল আক্রমণাত্মক ফুটবল খেললেও কোন দলই বিপক্ষের রক্ষণভাগে চিড় ধরাতে পারেনি। ফলে নির্ধারিত সময়ে ম্যাচ ছিলো অমিমাংসীত। পরে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। স্পট কিকে পেনাল্টি শুট আউটে কালাঢেপা দল ৩-‌১ গোলে পরাজিত করে কিল্লা বরক ফুটবল আকাদেমিকে। বিজয়ী দলের পক্ষে মনোজ জমাতিয়া, মনীষ রিয়াং এবং সুমিত হরিজন গোল করেন। বিজীত দলের পক্ষে একমাত্র গোলটি করেন দেবরাজ জমাতিয়া। বিজয়ী দলের গোলরক্ষক সুমন তিনটি শট রুখে দিয়ে দলকে খেতাব জয় করাতে মূখ্য ভূমিকা নেন। সঙ্গত কারনেই ফাইনালের সেরা ফুটবলার এবং সেরা গোলরক্ষকের পুরস্কার জিতে নেন সুমন। এদিকে ম্যাচ শুরুর আগে হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ফাইনাল ম্যাচে মাঠে উপস্থিত ছিলেন দ্রোণাচার্য কোচ বিশ্বেশ্বর নন্দী এবং পদ্মশ্রী ড:‌ দীপা কর্মকার। আসরের চ্যাম্পিয়ন এবং রানার্স দল সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ দেওয়া হয় যথাক্রমে ৬০ এবং ৪০ হাজার টাকা। এছাড়া ফাইনাল ম্যাচের সেরা সুমন , সেরা গোলরক্ষক সুমন এবং আসরের সেরা ফুটবলারের বিজীত দলের পহর জমাতিয়াকে পুরস্কৃত করা হয়। ফাইনাল ম্যাচকে ঘিরে উৎসবের মেজাজ লক্ষ্য করা গেছে সাব্রুম মহকুমায়। 

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top