News Flash

  • Home
  • প্রধান খবর
  • শীঘ্রই উপলব্ধ হবে জরায়ু মুখের ক্যানসারের টিকা, আদর বললেন আগে ভারত পরে পাবে বিশ্ব
Image

শীঘ্রই উপলব্ধ হবে জরায়ু মুখের ক্যানসারের টিকা, আদর বললেন আগে ভারত পরে পাবে বিশ্ব

নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর (হি.স.): খুব শীঘ্রই ভারতীয় বাজারে মিলবে সারভাইক্যাল ক্যানসার বা জরায়ু মুখের ক্যানসারের প্রথম টিকা। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন সিরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা। তিনি বলেছেন, “জরায়ু মুখের ক্যান্সারের ভ্যাকসিন কয়েক মাসের মধ্যেই পাওয়া যাবে। আগে আমাদের দেশ পাবে এবং পরে বিশ্বকে দেওয়া হবে। ২০০-৪০০ টাকার মধ্যে দাম হতে পারে, তবে দাম এখনও চূড়ান্ত করা হয়নি৷ ২ বছরে ২০০ মিলিয়ন ডোজ তৈরির প্রস্তুতি চলছে।”

কেন্দ্রের বিজ্ঞান ও প্রযুক্তি এবং ভূ-বিজ্ঞান মন্ত্রকের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংয়ের উপস্থিতিতে বৃহস্পতিবার টিকাটির বাজারে আসার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করেছেন সিরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা। এদিন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন, “জরায়ু মুখের ক্যান্সারের জন্য প্রথম দেশীয়ভাবে তৈরি ভ্যাকসিন নিয়ে এসেছে ভারত। আমরা এখন প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা খোঁজার সামর্থ্য রাখতে পারি, এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। এই ভ্যাকসিন সাশ্রয়ী মূল্যের হবে।”

করোনা টিকা তৈরি করে বিশ্ব জুড়ে কোভিড সংক্রমণ ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল পুণের সিরাম ইনস্টিটিউট। এ বার সেই আদর পুনাওয়ালার সংস্থা সিরামই বাজারে আনতে চলেছে জরায়ু মুখের ক্যানসারের টিকা। এই ক্যানসারের পেছনে রয়েছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি)। আর সেই ভাইরাসকেই রুখতেই কাজে আসবে সিরামের এই নয়া টিকা।

কোভিড ওয়ার্কিং গ্রুপের চেয়ারপার্সন এন কে অরোরা বলেছেন, ‘‘আমরা ভীষণ আনন্দিত এই ভেবে যে অবশেষে আমাদের মেয়েরা বহুপ্রতীক্ষিত এই টিকা পেতে সক্ষম হবেন। এই টিকা ভারতেই তৈরি করা সম্ভব হয়েছে, সেটা আরও আনন্দের। আমি আশা করছি, ৯ থেকে ১৪ বছরের মেয়েদের জন্য টিকাদান কর্মসূচি খুব শীঘ্রই চালু হবে।’’ তিনি আরও বলেন, ‘‘৮৫ থেকে ৯০ শতাংশ ক্ষেত্রে দেখা যায় জরায়ু মুখের ক্যানসার এইচপিভি ভাইরাসের কারণেই হয়। সিরামের টিকা এই ভাইরাসের বিরুদ্ধে শরীরে প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সক্ষম। আমরা যদি কমবয়সি মেয়েদের এই টিকা দিতে পারি, তা হলে আশা করা যায়, ৩০ বছর পর এই ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই কমবে।’’

Releated Posts

সেমিকন ইন্ডিয়া ২০২৬: সেমিকন্ডাক্টর, ফিনটেক ও লজিস্টিকসে ভারতের অগ্রগতির কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর, ফিনটেক এবং লজিস্টিকস-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতি দেশের অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক স্তরে…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে আত্মবিশ্বাসের সঙ্গে এগোচ্ছে দেশ: কেন্দ্রীয় মন্ত্রীরা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় মন্ত্রীরা। পাশাপাশি তাঁর নেতৃত্বের…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে বিরোধী নেতাদের শুভেচ্ছা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন বিরোধী দলের একাধিক নেতা। সামাজিক…

ByByNews Desk Sep 17, 2026

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top