News Flash

  • Home
  • দেশ
  • Encounter: জম্মু-কাশ্মীরের সোপোরে এনকাউন্টারে নিকেশ দুই জঙ্গি, উভয়েই জইশ সন্ত্রাসবাদী
Image

Encounter: জম্মু-কাশ্মীরের সোপোরে এনকাউন্টারে নিকেশ দুই জঙ্গি, উভয়েই জইশ সন্ত্রাসবাদী

শ্রীনগর, ১ সেপ্টেম্বর (হি.স.): কাশ্মীরে জঙ্গি নিকেশ অভিযানে ফের সাফল্য পেল সুরক্ষা বাহিনী। জম্মু-কাশ্মীরের বারামুল্লা জেলার সোপোরে এনকাউন্টারে নিকেশ হয়েছে দুই জইশ-ই-মহম্মদ জঙ্গি। জঙ্গিদের গতিবিধি সম্পর্কে টের পাওয়ার পর বুধবার রাত থেকে সোপোরের বোমাই এলাকায় অভিযান চালায় সুরক্ষা বাহিনী। গভীর রাত পর্যন্ত চলে এই অভিযান। এনকাউন্টারে দুই জঙ্গি নিকেশ হওয়ার পাশাপাশি একজন সাধারণ নাগরিক আহত হয়েছেন।

জম্মু-কাশ্মীর পুলিশের এক কর্তা জানিয়েছেন, নিহত দুই জঙ্গি জইশ-ই-মহম্মদ সন্ত্রাসী সংগঠনের সদস্য ছিল। কাশ্মীরের এডিজিপি বিজয় কুমার জানিয়েছেন, নিহত জঙ্গিদের নাম-সোপোরের বাসিন্দা মহম্মদ রফি ও পুলওয়ামার বাসিন্দা কায়সার আশরাফ। দুই সন্ত্রাসীর নামে একাধিক অপরাধের মামলা রয়েছে। সোপোরে এলাকায় সাধারণ নাগরিকদের হামলার পরিকল্পনা ছিল তাদের।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top