News Flash

  • Home
  • দেশ
  • নাবালিকা ধর্ষণের অভিযোগে ধৃত যুবকের ১০ বছরের সাজা ঘোষণা
Image

নাবালিকা ধর্ষণের অভিযোগে ধৃত যুবকের ১০ বছরের সাজা ঘোষণা

সিতাই, ৩১ আগস্ট (হি. স.) : কোচবিহারের দিনহাটায় নাবালিকা ধর্ষণের দায়ে ১০ বছরের সাজা ঘোষণা হল এক যুবকের। বুধবার দিনহাটা অতিরিক্ত জেলা জাজ (পকসো) আদালত এই রায় ঘোষণা করে। সাজাপ্রাপ্ত যুবকের নাম অভিজিৎ সিং (২৪)।

আদালত সূত্রে জানা গিয়েছে, গত ২০১৮ সালের ১ অক্টোবর দিনহাটা থানার অন্তর্গত পেটলা গ্রামের এক নাবালিকা স্কুল যাওয়ার সময় নিখোঁজ হয়। এঘটনায় নাবালিকার পরিবারের তরফে দিনহাটা থানায় প্রথমে নিখোঁজ ডায়েরি এবং পরে প্রতিবেশী যুবক অভিজিৎ সিং সহ তার পরিবারের একাধিক সদস্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। ওই বছরই ১১ অক্টোবর দিনহাটা থানার পুলিশ নাবালিকা সহ অভিযুক্ত যুবককে খুঁজে পায়। দুজনকে ধরে থানায় নিয়ে আসা হয়। পরদিন দিনহাটা অতিরিক্ত জেলা জাজ (পকসো) আদালতে তোলা হলে আদালত নাবালিকার গোপন জবানবন্দি নিয়ে তাকে তার অভিভাবকের হাতে তুলে দেয়। ধর্ষণ সহ একাধিক ধারায় অভিযুক্ত যুবককে তিন মাসের জেল হেপাজতে পাঠায় আদালত। তারপর জামিনে সে মুক্তি পায়। এরপর আদালতে দীর্ঘ আইনি প্রক্রিয়া চলতে থাকে। অবশেষে অাদালতে অভিযুক্ত যুবক দোষী সাব্যস্ত হয়। তবে অপর অভিযুক্তরা এই মামলা থেকে মুক্তি পায়।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top