News Flash

Image

কল্যাণপুরে বাংলাদেশী নাগরিক আটক

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ৩১ আগস্ট৷৷ কল্যাণপুরে অবাধ বিচরণ বাংলাদেশি নাগরিকের৷ মাছের পোনা বিক্রি করতে গিয়ে মানুষের জালে আটক বাংলাদেশী নাগরিক৷ বুধবার সকালে কল্যাণপুর মোটর স্ট্যান্ডে কয়েকজন আমজনতা বাংলাদেশী নাগরিক শাহীদ মিয়া (৩৬) পিতার নাম আর্ষদ উল্লা৷ বাড়ি বাংলাদেশের সিলেট জেলার মৌলভী বাজারে৷ আমজনতা সকালে তাকে ধরে কল্যাণপুর থানার পুলিশের হাতে তুলে দেয়৷ যথারীতি পুলিশও তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তার বাড়ি বাংলাদেশে সে এক সপ্তাহ আগে আগরতলা দিয়ে লুকিয়ে বাংলাদেশ থেকে কাজের তাগিদে ত্রিপুরায় প্রবেশ করে৷ তার সাথে আরো দুইজন বাংলাদেশী নাগরিক ছিল তারা অন্যত্র পালিয়ে যায় বলে জানা যায়৷ তাকে কাজ দেবো বলে বাংলাদেশ থেকে ত্রিপুরায় আনা হয়৷ প্রশ্ণ উঠছে আগরতলায় ইন্টারন্যাশনাল বর্ডার এলাকায় এত শক্তপুক্ত নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে একজন বাংলাদেশী নাগরিক ত্রিপুরায় চলে এলো সেই প্রশ্ণ কিন্তু রয়েই গেল৷ পুলিশ থেকে জানা যায় সে এক সপ্তাহ আগে ত্রিপুরায় আসে এবং কল্যাণপুর থানা এলাকার মোহরছড়াতে থাকতো৷ অবশেষে ধরা পড়ল সে৷ যথারীতি কল্যাণপুর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে৷

Releated Posts

হুমকি ও অসদাচরণের অভিযোগে ধর্মনগর থানায় রাজবাড়ির বাসিন্দারা

ধর্মনগর, ৩ অক্টোবর: একের পর এক হুমকি, রাতে মদ্যপ অবস্থায় গালিগালাজ এবং গাড়িতে অস্ত্রসদৃশ সামগ্রী নিয়ে ঘোরাফেরার অভিযোগে…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

সেকেরকোট দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে এনএসএস – এর বিশেষ শিবিরে রক্তদান, উপস্থিত বিধায়িকা

আগরতলা, ৩ অক্টোবর: শনিবার দুপুরে পিএম শ্রী সেকেরকোট দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে শুরু হল সাত দিনব্যাপী জাতীয় সেবা প্রকল্পের…

ByByReshmi Debnath Oct 3, 2026

কৈলাসহরের হিরাছড়ায় ফিশারি থেকে মাছ চুরির অভিযোগ, আটক ৩

কৈলাসহর, ৩ অক্টোবর: কৈলাসহরের হিরাছড়া এলাকায় একটি ফিশারি থেকে মাছ চুরির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, মাছ…

ByByReshmi Debnath Oct 3, 2026

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top