News Flash

  • Home
  • প্রধান খবর
  • ঝাড়খণ্ড: সাসপেন্ডড বিজেপি নেত্রী সীমা পাত্রকে ১৪ দিনের জেল হেফাজত
Image

ঝাড়খণ্ড: সাসপেন্ডড বিজেপি নেত্রী সীমা পাত্রকে ১৪ দিনের জেল হেফাজত

রাঁচি, ৩১ আগস্ট ( হি.স.) : আদিবাসী পরিচারিকাকে নৃশংস অত্যাচারের অভিযোগে গ্রেফতার হলেন বিজেপি নেত্রী সীমা পাত্র। বুধবার রাঁচি পুলিশ তাঁকে গ্রেফতার করে। ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে বিজেপির মহিলা মোর্চার জাতীয় কর্মসমিতির সদস্যা তথা প্রাক্তন আমলার স্ত্রী সীমাকে সাসপেন্ড করেছে দল। ঝাড়খণ্ডের আরগোরা থানায় তাঁর নামে লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

পরিচারিকার অভিযোগ, তাঁকে যখন ০তখন বেধড়ক মারধর করা হতো। বেল্ট, লোহার রড এমনকী গরম রান্নার বাসন শরীরে চেপে ধরতেন মালকিন। মধ্যযুগীয় অত্যাচারের এখানেই শেষ নয়। পরিচারিকা তাঁর জবানবন্দিতে আরও অভিযোগ জানিয়েছেন, তাঁকে প্রস্রাব পান করতে বাধ্য করা হতো। মাটিতে পড়া প্রস্রাব জিভ দিয়ে চেটে পরিষ্কার করাতেন সীমা পাত্র। গুরুতর জখম অবস্থায় নির্যাতিতা যুবতী এখন রাঁচির একটি হাসপাতালে ভর্তি রয়েছেন।
জনৈক সরকারি কর্মীর কাছ থেকে খবর পেয়ে গত ২২ আগস্ট রাঁচি পুলিশ ২৯ বছরের ওই যুবতীকে প্রাক্তন আমলার বাড়ি থেকে উদ্ধার করে। এরপর ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেন ওই মহিলা। এদিন অভিযুক্তকে আদালতে পেশ করা হলে তাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠায় আদালত।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top