লন্ডন, ৩১ আগস্ট ( হি.স.) : ইংলিশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় ম্যাচেই মুখ থুবড়ে পড়ল ব্লুজরা। মঙ্গলবার সেন্ট মেরি’স স্টেডিয়ামে চেলসিকে ২-১ গোলে হারায় সাউদাম্পটন। প্রথমে এগিয়ে গিয়েও হারতে হল। ম্যাচের ২৩ মিনিটে গোল করে চেলসিকে এগিয়ে দেন রহিম স্টার্লিং। দুই ম্যাচে তিন গোল করলেন তিনি। কিন্তু বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি ব্লুজরা। মাত্র পাঁচ মিনিটের মধ্যে সাউদাম্পটনের হয়ে সমতা ফেরান ১৮ বছর বয়সী রোমিও লাভিয়ার। প্রথমার্ধের অতিরিক্ত সময় পিছিয়ে পড়ে চেলসি। অ্যাডাম আর্মস্ট্রংয়ের শট চেলসির ফুটবলারের গায়ে লেগে জালে জড়ায়। ৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের আটে নেমে গেল চেলসি। সমসংখ্যক পয়েন্টে তাঁদের ঠিক উপরে সাউদাম্পটন। অপ্রত্যাশিত হারে চূড়ান্ত হতাশ চেলসি কোচ থমাস টাচেল।

Football:প্রিমিয়ার লিগের ম্যাচে সাউদাম্পটনের কাছে হার চেলসির
Tags:
Releated Posts
নাগাল্যান্ডে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার দীর্ঘমেয়াদি রোডম্যাপ: মুখ্যমন্ত্রী রিও
কোহিমা, ৩ জুলাই (আইএএনএস) : নাগাল্যান্ডে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ…
কলকাতা ডার্বি দিয়ে শুরু হচ্ছে ১৩৫তম ডুরান্ড কাপ, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল
কলকাতা, ৩ জুলাই (আইএএনএস) : এশিয়ার প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা ১৩৫তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ শুরু হচ্ছে আগামী ২৫…
বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে শুভেচ্ছা মানসুখ মাণ্ডব্য ও জয় শাহর, ক্রীড়া সাংবাদিকদের অবদানকে কুর্নিশ
নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে ক্রীড়া সাংবাদিকদের শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মানসুখ…
নিঃশর্ত ক্ষমা চাওয়ার পর শ্রীশান্তের উপর থেকে তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল ক্রিকেট সংস্থা
তিরুবনন্তপুরম, ১ জুলাই (আইএএনএস): প্রাক্তন ভারতীয় পেসার এস. শ্রীশান্ত-এর উপর জারি থাকা তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল…


















