News Flash

  • Home
  • দিনের খবর
  • CBI:প্রসন্ন-যোগের দায়ে নিউটাউনের অভিজাত আবাসনে সিবিআই হানা
Image

CBI:প্রসন্ন-যোগের দায়ে নিউটাউনের অভিজাত আবাসনে সিবিআই হানা

কলকাতা, ৩১ আগস্ট (হি. স.) : বুধবার নিউটাউনের অভিজাত আবাসনে সিবিআই-এর খানাতল্লাশি চলল। অভিজাত আবাসনের টাওয়ার ফাইভের থ্রিএ ফ্ল্যাটে তল্লাশি অভিযানের জন্য সিবিআই আধিকারিকরা আসেন। সকাল ৯টার কিছু আগে নিজাম প্যালেস থেকে তিন আধিকারিক বেরিয়ে আসেন। প্রসন্ন-যোগেই এই তল্লাশি বলে জানা যায়।

এসএসসি দুর্নীতি সংক্রান্ত মামলার তদন্তেই তল্লাশি চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা। জানা যাচ্ছে, প্রসন্ন ঘনিষ্ঠ কোনও ব্যক্তিরই ফ্ল্যাট এটি। আবাসনের প্রবেশপথের নিরাপত্তারক্ষীদের সঙ্গে সিবিআই আধিকারিকরা কথা বলেন। আবাসনের একজন নিরাপত্তারক্ষীকে সঙ্গে নিয়েই ভিতরে যান তদন্তকারীরা। তিন জন সিবিআই আধিকারিকদের সঙ্গে সিআরপিএফ বাহিনী ছিল। তাঁদের যাতে কোনওরকম বাধার মুখে পড়তে না হয়, তার জন্য কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে আসেন আধিকারিকরা।

ফ্ল্যাটটি রৌনক কোঠারি নামে এক ব্যবসায়ীর নামে নথিবদ্ধ বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তিনি আবার প্রসন্ন ঘনিষ্ঠ বলেই সূত্রের খবর। আবাসনের এক নিরাপত্তাকর্মী বলেন, “টাওয়ার ফাইভে থ্রি এ ফ্ল্যাট রয়েছে কিনা, সেটা জানতে চেয়েছিলেন আধিকারিকরা। আমরা হ্যাঁ বলি, ওঁরা চলে যান। ফ্ল্যাটে কেউ যাতায়াত করতেন কিনা, সেটা খাতা দেখে বলতে পারব।”

Releated Posts

যাত্রীসুবিধা ও নিরাপত্তা বাড়াতে কোচ আধুনিকীকরণে জোর ভারতীয় রেলের: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস) : যাত্রীসুবিধা ও নিরাপত্তা বাড়াতে ট্রেনের কোচ আধুনিকীকরণের ওপর জোর দিচ্ছে ভারতীয় রেলপথ। রবিবার এই…

ByByNews Desk Apr 5, 2026

ইভিএমে কারচুপির আশঙ্কা, কর্মীদের সতর্ক থাকার বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতা, ৫ এপ্রিল(আইএএনএস) : আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ইভিএমে কারচুপির আশঙ্কা প্রকাশ করে দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকার নির্দেশ…

ByByNews Desk Apr 5, 2026

মধ্যপ্রদেশে বহুতল ভবন ধস, মৃতের সংখ্যা বেড়ে ৩ — উদ্ধারকাজ জারি

কোটমা (মধ্যপ্রদেশ), ৫ এপ্রিল (আইএএনএস) : মধ্যপ্রদেশের অনুপপুর জেলার কোটমা শহরে ভয়াবহ ভবন ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে…

ByByNews Desk Apr 5, 2026

নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী পদে থাকার আবেদন, পোস্টারে নিশান্তকে ‘ভবিষ্যৎ সিএম’ হিসেবে তুলে ধরল জেডিইউ কর্মীরা

পাটনা, ৪ এপ্রিল(আইএএনএস): বিহারের রাজনীতিতে জল্পনা তুঙ্গে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার-কে রাজ্যসভার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়ে পোস্টার দিল জেডিইউ-র…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top