News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুস্কিতে রাস্তা সংস্কারের উদ্যোগ নিল পূর্ত দপ্তর
Image

দুস্কিতে রাস্তা সংস্কারের উদ্যোগ নিল পূর্ত দপ্তর

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৩০ আগস্ট৷৷ এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি মাথায় রেখে অবশেষে স্থানীয় পূর্তদপ্তর রাস্তা সংস্কারের কাজে হাত লাগালো৷ ঘটনা তেলিয়ামুড়ার  লালটিলা থেকে দুস্কি যাতায়াতের সড়ক পথটি৷ লালটিলা থেকে দুস্কি এলাকার সাধারন মানুষরা এই সড়ক পথ দিয়ে যাতায়াত করতে হলে বিভিন্ন ভাবে বেগ পেতে হতো রাস্তা খারাপ থাকার কারনে৷ এর প্রতিবাদে চলতি মাসের গত ১২ ই আগস্ট এলাকাবাসীরা রাস্তা সংস্কারের দাবিতে তেলিয়ামুড়া খোয়াই সড়ক অবরোধ করেছিল৷ এর পরই তেলিয়ামুড়া বিধানসভার কেন্দ্রের বিধায়িকা কল্যানী রায়ের হস্তক্ষেপে লালটিলা ভায়া দুস্কি সড়ক পথটির সংস্কারের কাজে হাত দেয় তেলিয়ামুড়া পূর্তদপ্তরের কর্মকর্তারা৷ যদিও বর্তমানে দ্রুততার সাথে রাস্তা সংস্কারের কাজ করা হচ্ছে বলে জানান এলাকার মানুষজন৷ তাদের অভিমত বিগত দিনে রাস্তা খারাপ থাকার কারনে এলাকাবাসীদের বিভিন্ন ভাবে বেগ পেতে হতো৷ কিন্তু বর্তমানে রাস্তা সংস্কারের কাজ চলছে দ্রুত গতিতে৷ফলে এলাকার কৃষক থেকে শুরু করে পথচলতি সাধারন মানুষজনরা বেজায় খুশি৷

Releated Posts

রাজনৈতিক স্বার্থে ছাত্রদের ব্যবহার করছে কংগ্রেস : সুশান্ত চৌধুরী

আগরতলা, ১১ আগস্ট: রাজনৈতিক স্বার্থে ছাত্রদের ব্যবহার করছে কংগ্রেস। কারণ, দিল্লিতে ছাত্র আন্দোলনকে একভাবে দেখা হলেও ঝাড়খণ্ডে একই…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

একগুচ্ছ সমস্যায় রামকৃষ্ণ মহাবিদ্যালয়, বিক্ষোভে এবিভিপি

কৈলাসহর, ১১ আগস্ট: পানীয় জল থেকে শুরু করে নিরাপত্তা, একাধিক সমস্যায় জর্জরিত কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়। দীর্ঘদিন ধরে কলেজের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

স্মার্ট মিটার ও অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে কাঞ্চনবাড়িতে দিনভর বিক্ষোভ

আগরতলা, ১১ আগস্ট: স্মার্ট মিটার বাতিল, অস্বাভাবিক হারে বিদ্যুৎ বিল বৃদ্ধি এবং রিচার্জ সংক্রান্ত নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

পতিছড়িতে রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল যাত্রী শেড, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের

আগরতলা, ১১ আগস্ট: শান্তিরবাজার বিধানসভার অন্তর্গত পতিছড়ি ড্রপগেট এলাকায় রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে একটি যাত্রী শেড।…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top