News Flash

  • Home
  • খেলা
  • কিল্লা ফুটবলে কাইপেং জয়ী
Image

কিল্লা ফুটবলে কাইপেং জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট।। জয় পেলো কাইপেং বুলাই। হাড্ডাহাড্ডি লড়াই করে ২-‌১ গোলে পরাজিত করলো সালকা ক্লাবকে। খাবাকসা প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতায়। জয়ৈং কামি মিনি স্টেডিয়ামে হচ্ছে খেলা। আসরের উদ্যোক্তা ইয়ং স্টার ক্লাব। মঙ্গলবার ম্যাচের শুরুর ২ মিনিটের মাথায় খোলো জমাতিয়ার গোলে এগিয়ে যায় কাইপেং বুলাই দল। এরপর দুদলের ফুটবলাররা ক্রমাগত আক্রমণ করলেও প্রথমার্ধে কোনও দলই জাল নাড়াতে পারেননি। দ্বিতীয়ার্ধের শুইরুতে কাইপেং বুলাই দলের জয় নিশ্চিত করে দেন আচাইফাং জমাতিয়া। ম্যাচ শেষ হওয়ার কয়েক মিনিটে আগে সালকা ক্লাবের পক্ষে পেনাল্টি থেকে ব্যবধান কমান ন্যালশন জমাতিয়া। দুদলের ফুটবলাররাই এদিন অনেকটা ভালো খেলা উপহার দেন। খেলা পরিচালনা করেন সরল কুমার জমাতিয়া। এবছর বিশাল অঙ্কের প্রাইজমানিতে হচ্ছে এবারের আসর। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন এবং রানার্স দল সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ পাবে যথাক্রমে ৮০ এবং ৩০ হাজার টাকা। এছাড়া থাকছে আকর্ষনীয় পুরস্কার।

Releated Posts

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026

বিএসএফের ‘স্পন্দন’ ফুটবলে চ্যাম্পিয়ন উত্তর ত্রিপুরা জেলা

আগরতলা, ৮ আগস্ট: সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর রাজ্যভিত্তিক মর্যাদাপূর্ণ ‘স্পন্দন’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল উত্তর…

ByByNews Desk Aug 8, 2026

কোরিয়া মাস্টার্সে বিদায় অনমলের, কোয়ার্টার ফাইনালে তন্বী, অশ্মিতা ও রক্ষিতা

আসান সিটি, ৬ আগস্ট (আইএএনএস): কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অনমল খার্বের অভিযান শেষ হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালেই। বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top