News Flash

Image

কমল কাপ ভলিবল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট।। কমল কাপ ভলিবল টুর্নামেন্ট এখন জমজমাট পর্যায়ে। আমতলীতে আয়োজিত এই টুর্নামেন্টে আজ, মঙ্গলবার সকালে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টের সাত নম্বর ম্যাচে জি এন পি সি ২-১ সেটে ২৫-২০, ২১-২৫ ও ২৫-১৫ পয়েন্টে আমতলী ভলিবল লাভার্স দলকে পরাজিত করেছে। অষ্টম ম্যাচে বাইখোড়া ২-০ সেটে অর্থাৎ ২৫-১৩ ও ২৫-১৮ পয়েন্টে ত্রিপুরা জুটমিল প্লে সেন্টারকে পরাজিত করেছে। নবম ম্যাচে বিএসএফ-এ দল ২-০ সেটে ২৫-২২ ও ২৫ ১৭ পয়েন্টে পুষ্পা দলকে পরাজিত করেছে। সোমবার প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে পুষ্পা দল ২-০ সেটে অর্থাৎ ২৫-১০ ও ২৫-১৮ পয়েন্টে গ্রামীণ যুব সংঘ-কে পরাজিত করেছিল। পরবর্তী ম্যাচগুলিতে বেরিমোরা ২-০ সেটে ২৫-২৩ ও ২৫-১৫ পয়েন্টে আমতলী রাইডার্সকে, তৃতীয় ম্যাচে বিএসএফ ২-১ সেটে, ১৪-২৫, ২৫-১৪ ও ২৫-৯ পয়েন্টে বিশালগড় দলকে পরাজিত করেছে। চতুর্থ ম্যাচে ম্যাজিক বল ২.০ টিম ২-০ সেটে ২৫-১৯ ও ২৫-১১ পয়েন্টে হামচাম ক্লাবকে,  ৫ম ম্যাচে টিএসআর-বি দল ২-১ সেটে ২৫-১৮, ২১-২৫, ২৬-২৪ পয়েন্টে বিশালগড় বি দলকে, ষষ্ঠ ম্যাচে টিএসআর-এ দল ২-০ সেটে ২৫-১৮, ২১-২৫ ও ২৬-২৪ পয়েন্টে আস্তাবল সিকলা বাদল-কে পরাজিত করেছে।

Releated Posts

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026

বিএসএফের ‘স্পন্দন’ ফুটবলে চ্যাম্পিয়ন উত্তর ত্রিপুরা জেলা

আগরতলা, ৮ আগস্ট: সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর রাজ্যভিত্তিক মর্যাদাপূর্ণ ‘স্পন্দন’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল উত্তর…

ByByNews Desk Aug 8, 2026

কোরিয়া মাস্টার্সে বিদায় অনমলের, কোয়ার্টার ফাইনালে তন্বী, অশ্মিতা ও রক্ষিতা

আসান সিটি, ৬ আগস্ট (আইএএনএস): কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অনমল খার্বের অভিযান শেষ হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালেই। বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top