News Flash

  • Home
  • প্রধান খবর
  • অভিষেককে ইডির তলবের প্রতিবাদে পথে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মীরা
Image

অভিষেককে ইডির তলবের প্রতিবাদে পথে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মীরা

রায়গঞ্জ, ৩০ আগস্ট (হি. স.) : তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডির ডাক পেতেই রাস্তায় নামলেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির সদস্যরা। মঙ্গলবার দুপুরে প্রায় শতাধিক শিক্ষাকর্মী ইডি ও সিবিআইয়ের বিরুদ্ধে হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিল করেন। এরপর বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ দেখান।

এদিন বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিক্ষাবন্ধু সমিতির জেলা সভাপতি তপন নাগ, সুপ্রতীম মৈত্র, বিজয় দাস সহ অন্যান্যরা। তপনবাবুর কথায়, ‘এই আন্দোলন ইডি বা সিবিআইয়ের বিরুদ্ধে নয়। কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে ইডি ও সিবিআইকে অপব্যবহার করে একের পর এক তৃণমূল নেতাদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিচ্ছে, তার বিরুদ্ধেই এই আন্দোলন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনে ভয় পেয়ে তাঁকে বারবার তলব করা হচ্ছে।’

Releated Posts

ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলন ও সংসদ অচল নিয়ে মকর দ্বারে মুখোমুখি এনডিএ-বিরোধীরা

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ এবং সংসদে বারবার অধিবেশন ব্যাহত হওয়া নিয়ে মঙ্গলবার সংসদের…

ByByNews Desk Aug 11, 2026

‘রাহুল গান্ধী পালাবেন না’ পোস্টার হাতে সংসদ চত্বরে এনডিএ সাংসদদের প্রতিবাদ মিছিল

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের দাবিকে ঘিরে মঙ্গলবার…

ByByNews Desk Aug 11, 2026

স্বাধীনতা দিবস ঘিরে ভারতে হামলার ছক কষতে পারে আইএসআই, সতর্ক নিরাপত্তা সংস্থাগুলি

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসের আগে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআই-সমর্থিত উপাদানগুলি ভারতে বড় ধরনের…

ByByNews Desk Aug 11, 2026

এআই-চালিত জিইএম প্ল্যাটফর্মে আরও দক্ষ ও সাশ্রয়ী হবে সরকারি ক্রয়: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-চালিত সরকারি ই-মার্কেটপ্লেস প্ল্যাটফর্ম ক্রেতা ও বিক্রেতাদের সরকারি ক্রয় প্রক্রিয়ায় আরও বুদ্ধিদীপ্তভাবে…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top