News Flash

  • Home
  • দেশ
  • জম্মু-কাশ্মীরে বড়সড় ধস কংগ্রেসে, আজাদকে সমর্থন জানিয়ে হাত ছাড়লেন ৬৪ জন নেতা
Image

জম্মু-কাশ্মীরে বড়সড় ধস কংগ্রেসে, আজাদকে সমর্থন জানিয়ে হাত ছাড়লেন ৬৪ জন নেতা

শ্রীনগর, ৩০ আগস্ট (হি.স.): জম্মু-কাশ্মীরে বড়সড় ধাক্কা খেল কংগ্রেস। এবার গুলাম নবী আজাদকে সমর্থন জানিয়ে কংগ্রেস ছাড়লেন জম্মু-কাশ্মীরের ৬৪ জন নেতা। এই ৬৪ জনের মধ্যে প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তারা চাঁদও রয়েছেন। মঙ্গলবার গুলাম নবী আজাদকে সমর্থন জানিয়ে জম্মু-কাশ্মীরের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তারা চাঁদ-সহ ৬৪ জন নেতা পদত্যাগ করেছেন।

কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছে একটি যৌথ পদত্যাগপত্র জমা দিয়েছেন তাঁরা। তারা চাঁদ এবং প্রাক্তন মন্ত্রী আব্দুল মজিদ ওয়ানি, মনোহর লাল শর্মা, ঘরু রাম এবং প্রাক্তন বিধায়ক বলওয়ান সিং-সহ আরও কয়েকজন, একটি সংবাদ সম্মেলনে তাঁদের প্রাথমিক সদস্যপদ-সহ অন্যান্য পদ থেকে ইস্তফার কথা ঘোষণা করেছেন। বলওয়ান সিং বলেছেন, আমরা আজাদকে সমর্থন জানিয়ে কংগ্রেস থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

Releated Posts

ভাইরাল ‘ককরোচ জনতা পার্টি’ প্রচার নিয়ে জনস্বার্থ মামলায় নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): বিচারপ্রক্রিয়া চলাকালীন আদালতের মৌখিক পর্যবেক্ষণকে সোশ্যাল মিডিয়া প্রচার ও ডিজিটাল কনটেন্টের মাধ্যমে বাণিজ্যিকভাবে ব্যবহার…

ByByNews Desk Aug 11, 2026

সংসদে আলোচনায় ‘পালিয়ে যাচ্ছেন’ রাহুল, এনডিএর অভিযোগ; পাল্টা জবাব কংগ্রেসের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): জাতীয় রাজধানীতে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ নিয়ে বিরোধীদের দাবি করা আলোচনায় লোকসভার বিরোধী দলনেতা…

ByByNews Desk Aug 11, 2026

‘অপারেশন ভিস্তা ১.০’: ভিসার শর্ত লঙ্ঘন, দিল্লিতে গ্রেফতার ৭ বাংলাদেশি নাগরিক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন এবং নির্ধারিত সময়ের বেশি ভারতে অবস্থানের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার…

ByByNews Desk Aug 11, 2026

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top