News Flash

  • Home
  • দেশ
  • ১-২ সেপ্টেম্বর কর্ণাটক ও কেরলে সফর প্রধানমন্ত্রীর, রয়েছে একগুচ্ছ কর্মসূচি
Image

১-২ সেপ্টেম্বর কর্ণাটক ও কেরলে সফর প্রধানমন্ত্রীর, রয়েছে একগুচ্ছ কর্মসূচি

নয়াদিল্লি, ৩০ আগস্ট (হি.স.): আগামী ১-২ সেপ্টেম্বর দক্ষিণ ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১-২ সেপ্টেম্বর কর্ণাটক ও কেরলে প্রস্তাবিত সফর রয়েছে প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রীর দফতর (পিএমও) থেকে মঙ্গলবার জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১-২ সেপ্টেম্বর কর্ণাটক এবং কেরলে সফর করবেন। ১ সেপ্টেম্বর তিনি কোচিন বিমানবন্দরের কাছে কালাডি গ্রামে শ্রী আদি শঙ্করা জন্মভূমি ক্ষেত্রম পরিদর্শন করবেন।

এরপর ২ সেপ্টেম্বর তিনি কোচিন শিপইয়ার্ড লিমিটেডে আইএনএস বিক্রান্তকে নৌসেনার হাতে তুলে দেবেন। এরপর দুপুর ১.৩০ মিনিট নাগাদ ম্যাঙ্গালুরুতে প্রায় ৩,৮০০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, এ বার আনুষ্ঠানিক ভাবে ভারতীয় নৌসেনার অন্তর্ভুক্ত হতে চলেছে আইএনএস বিক্রান্ত। আগামী ২ সেপ্টেম্বর সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় নৌবাহিনীর হাতে তুলে দেবেন দেশে তৈরি প্রথম বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তকে।

Releated Posts

রাজস্থানে মহরমে অগ্নিকাণ্ড, জয়পুরে ঐতিহাসিক ‘কুরাইশিয়ান কা তাজিয়া’-য় আগুন, বড় দুর্ঘটনা এড়ানো গেল

জয়পুর, ২৭ জুন (আইএএনএস): রাজস্থানের জয়পুরে মহরমের শোভাযাত্রার সময় ঐতিহাসিক ‘কুরাইশিয়ান কা তাজিয়া’-য় আগুন লেগে যাওয়ায় শুক্রবার রাতে…

ByByNews Desk Jun 27, 2026

কলকাতায় গুদাম ধস: উদ্ধারকাজে যোগ দিল পূর্ব রেলের ৭০ সদস্যের বিশেষ দল, অত্যাধুনিক সরঞ্জামে চলছে অভিযান

কলকাতা, ২৬ জুন (আইএএনএস) : কলকাতার তারাতলায় গুদাম ধসের ঘটনায় উদ্ধারকাজে এবার সক্রিয়ভাবে যোগ দিল পূর্ব রেল (ইস্টার্ন…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

ম্যাট্রিমোনি-সহ বিনিয়োগ প্রতারণা চক্রের চার সদস্য গ্রেপ্তার, প্রতারণার অঙ্ক ১.৪৬ কোটি টাকা

হায়দরাবাদ, ২৬ জুন (আইএএনএস): ম্যাট্রিমোনি ও ভুয়ো বিনিয়োগের নামে ১ কোটি ৪৬ লক্ষ টাকার সাইবার প্রতারণার অভিযোগে চারজনকে…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

কেতন আগরওয়াল হত্যা: ‘শিক্ষিত তরুণদের মধ্যে প্রতিহিংসার মানসিকতা কেন বাড়ছে, আত্মসমালোচনার সময় এসেছে’, বললেন মুখ্যমন্ত্রী ফড়নবীস

পুনে, ২৬ জুন (আইএএনএস): পুনের লোহাগড় দুর্গে কেতন আগরওয়াল হত্যাকাণ্ডের ঘটনায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেছেন, শিক্ষিত ও ভালো পরিবারের…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top