News Flash

  • Home
  • খেলা
  • বরপাথারির ফুটবল মিটে জয় পেলো ইয়ুথ ফোরাম
Image

বরপাথারির ফুটবল মিটে জয় পেলো ইয়ুথ ফোরাম

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ আগস্ট।। জয় পেলো ইয়ুথ ফোরাম দল। ৩-‌০ গোলে পরাজিত করলো কুকি বাড়ি দলকে। বিলোনিয়ার বড়পাথারিতে আয়োজিত নক আউট ফুটবল টুর্নামেন্টে। সোমবার বড়পাথারি স্কুল মাঠে দুটি ম্যাচ হয়। এদিন প্রথমার্ধে কুকিবাড়ির ফুটবলাররা জোড় লড়াই করলেও দ্বিতীয়ার্ধে অভিজ্ঞতা এবং দমের অভাবে পিছিয়ে পড়ে। ওই সুযোগটা কাজে লাগিয়ে দলকে দ্বিতীয় রাউন্ডে তুললেন পল্টু দত্ত চৌধুরিরা। এদিন প্রথম ম্যাচের শুরু থেকেই দুদলের ফুটবলাররা আক্রমাত্তক ফুটবল খেলতে থাকে। ইয়ুথ ফোরামের ফুটবলারদের পায়ে বল বেশী থাকলেও বিপক্ষের রক্ষণভাগ ভাংতে পারেননি প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে কুকি বাড়ে দলের ফুটবলারদের দমের অভাব দেখা দিতেই আক্রমণের গতি বাড়ান ইয়ুথ ফোরামের ফুটবলাররা। আর এতে আসে সফলতা। দলের পক্ষে রাজ সাধন জমাতিয়া, পল্টু দত্ত চৌধুরি এবং অলকেন্দু ভৌমিক গোল করেন। ম্যাচটি পরিচালনা করেন রাজীব মজুমদার।

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top