News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুলিশকর্মীরা বাড়িতে দুঃসাহসিক চুরি, দুটি বাইক সহ মূল্যবান সামগ্রী নিয়ে গেল চোরের দল
Image

পুলিশকর্মীরা বাড়িতে দুঃসাহসিক চুরি, দুটি বাইক সহ মূল্যবান সামগ্রী নিয়ে গেল চোরের দল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ আগস্ট৷৷ রাজধানী আগরতলা শহর এলাকায় চোরের দৌরাত্ম্য মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে৷ প্রতি রাতে কোন না কোন স্থানে চুরির ঘটনা সংঘটিত হচ্ছে৷ রবিবার রাতে রাজধানীর আগরতলা শহরের পশ্চিম থানা এলাকার রাজনগরে এক পুলিশ কর্মীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে৷ জানা যায় চোরের দল বাড়ির গেটে তালা ভেঙ্গে ভিতরে ঢুকে দুটি বাইক সহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে৷ সোমবার সকালে ঘুম থেকে উঠে পরিবারের লোকজনরা ঘটনা প্রত্যক্ষ করেন৷ সঙ্গে সঙ্গে বিষয়টি পশ্চিম থানার পুলিশকে জানানো হয়৷ ঘটনার বিস্তারিত বিবরণ দিতে গিয়ে সুদীপ কুমার দাস নামে পুলিশ কর্মীর পুত্র জানান রাতে তারা খাওয়া-দাওয়া পর ঘুমিয়ে পড়েন৷ রাতে কোন এক সময় চোরের দল দেয়াল টপকে ভিতরে ঢুকে গেটের তালা ভেঙ্গে চুরি কান্ড সংগঠিত করেছে৷ তারা বারান্দার গ্রিলের তালাও কেটে ফেলে বলে জানায়৷ বাড়িতে মোট তিনটি বাইক ছিল৷ এর মধ্যে দুটি বাইকসহ অন্যান্য জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে চোরের দল৷ সোমবার সকালে ঘটনা প্রত্যক্ষ করে পরিবারের লোকজনরা রীতিমতো হতভম্ব হয়ে যান৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত করলেও এখনো পর্যন্ত এই ঘটনায় জড়িত কাউকে গ্রেফতারের সংবাদ নেই৷ আশঙ্কা করা হচ্ছে এই চুরি চক্রের ঘটনায় বাংলাদেশী চোরেরা জড়িত থাকতে পারে৷ উল্লেখ্য গত বেশ কিছুদিন ধরেই আগরতলা শহর ও শহরতলী এলাকায় চুরির ঘটনা উপর্যপরি বৃদ্ধি পেয়ে চলেছে৷ তাতে রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শহর ও শহরতলী এলাকার জনগণ রীতিমতো আতঙ্কে রয়েছেন৷ প্রতিটি ঘটনার পরও এই পুলিশ কঠোর মনোভাব গ্রহণ করবে বলে আশ্বস্ত করলেও কার্যক্ষেত্রে পুলিশ কোন ধরনের সদর্থক ভূমিকা পালন করতে পারেনি বলে অভিযোগ৷ পুলিশের অস্তিত্ব নিয়েও সাধারণ মানুষ প্রশ্ণ তুলতে শুরু করেছেন৷

Releated Posts

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026

রাজ্য এবং কেন্দ্রীয় সরকার সর্বদা বিপদগ্রস্থ মানুষের সেবায় সচেষ্ট: পরিবহণ মন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে কিভাবে দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনা যায় সে সম্পর্কে সবাইকে অবহিত করা এবং…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top