News Flash

  • Home
  • প্রধান খবর
  • দায়িত্ব পাওয়ার পর শহরে পা রাখলেন সুনীল বনসল, উষ্ণ অভ্যর্থনা বঙ্গ বিজেপির
Image

দায়িত্ব পাওয়ার পর শহরে পা রাখলেন সুনীল বনসল, উষ্ণ অভ্যর্থনা বঙ্গ বিজেপির

কলকাতা, ২৯ আগস্ট (হি. স.) : কেন্দ্রীয় পর্যবেক্ষকের দায়িত্ব পাওয়ার পর সোমবার প্রথমবার বঙ্গ সফরে সুনীল বনসল। কৈলাস বিজয়বর্গীয়কে সরিয়ে বিজেপির এ রাজ্যের কেন্দ্রীয় পর্যবেক্ষক করা হয় সুনীল বনসলকে। সোমবার থেকে শুরু হওয়া বিজেপির তিন দিনের প্রশিক্ষণ শিবিরে অংশ নিতে বেলা বারোটায় কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছন সুনীল বনসল।

বিজেপি সূত্রের খবর, উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথকে জেতানোর পিছনে বড় ভূমিকা ছিল সুনীল বনসলের। সর্বভারতীয় স্তরে বিজেপিতে এ বার গুরুত্বপূর্ণ পদে সেই সুনীল বনসল। ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়ার পাশাপাশি জেপি নাড্ডার নির্দেশে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং তেলেঙ্গানায় দলের সংগঠনকে শক্তিশালী করার গুরুদায়িত্ব তুলে দেওয়া হয়েছে সুনীল বনসলের কাঁধে।

বিমানবন্দরে আসার অনেক আগে থেকেই বিজেপি কর্মী সমর্থকরা ভিড় জমান বিমানবন্দরে। দলীয় পতাকা, ফুল চন্দন নিয়ে নতুন কেন্দ্রীয় পর্যবেক্ষককে বরণ করতে হাজির হন দলের মহিলা সমর্থকরা। দশ জন মহিলা ঢাকির দলও ঢাক বাজিয়ে কেন্দ্রীয় পর্যবেক্ষককে স্বাগত জানান।

পুষ্পবৃষ্টি সহযোগে চন্দনের ফোঁটা পরিয়ে বিমানবন্দর চত্বরেই বরণ করে নেন দলের মহিলা কর্মীরা। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ-সহ গেরুয়া শিবিরের অন্যান্য নেতৃত্ব সুনীল বনসলের বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণ করার পরপরই বিমানবন্দরের ভেতরেই সুনীল বনসল, অমিত মালব্যর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সুকান্ত শুভেন্দু-দিলীপরা।

Releated Posts

প্রধানমন্ত্রীের জ্বালানি সাশ্রয়ের আহ্বানে সাড়া, মন্ত্রী-আমলাদের কনভয় ছোট, বাড়ছে ইভি ও গণপরিবহন ব্যবহার

নয়াদিল্লি, ১৩ মে (আইএএনএস) পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের জেরে বিশ্বজুড়ে জ্বালানি সংকট আরও গভীর হওয়ায় জ্বালানি সাশ্রয়ের আহ্বান…

ByByTaniya Chakraborty May 13, 2026

একমাত্র নির্ভরযোগ্য সাক্ষীর জবানবন্দিতেই দণ্ড বহাল রাখা যায়: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১২ মে (আইএএনএস): একমাত্র নির্ভরযোগ্য সাক্ষীর জবানবন্দির ভিত্তিতেও দোষী সাব্যস্ত করা সম্ভব, এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ জানিয়ে ১৯৯৮…

ByByTaniya Chakraborty May 12, 2026

নীট প্রশ্নফাঁস মামলার তদন্ত নিয়ে প্রশ্ন গেহলটের, রাজস্থান সরকারের ভূমিকা নিয়ে সরব প্রাক্তন মুখ্যমন্ত্রী

জয়পুর, ১২ মে (আইএএনএস): ন্যাশনাল এলিজিবিলিটি-কাম-এন্ট্রান্স টেস্ট (নীট) পরীক্ষা বাতিলের পর মঙ্গলবার প্রশ্নফাঁস মামলার তদন্ত ও পরিচালনা নিয়ে…

ByByTaniya Chakraborty May 12, 2026

সাইবার সুরক্ষিত ভারত গড়তে প্রতিশ্রুতিবদ্ধ কেন্দ্র, ডিজিটাল জালিয়াতি রুখতে স্বরাষ্ট্র মন্ত্রক-আরবিআইএইচ চুক্তি

নয়াদিল্লি, ১২ মে (আইএএনএস): সাইবার অপরাধ ও ডিজিটাল আর্থিক জালিয়াতি মোকাবিলায় বড় পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top