News Flash

  • Home
  • দিনের খবর
  • নারদ মামলা সম্পর্কে ফিরহাদের বক্তব্যের ‘দায়’ নিতে দল নারাজ
Image

নারদ মামলা সম্পর্কে ফিরহাদের বক্তব্যের ‘দায়’ নিতে দল নারাজ

কলকাতা, ২৭ আগস্ট (হি স)। রাজ্যের দাপুটে মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের মন্তব্য থেকে দূরত্ব রচনা করল তাঁর দল তৃণমূল। ওই বিষয়ে ফিরহাদের করা একটি মন্তব্যকে তাঁর দল সমর্থন করে না বলে প্রকারান্তরে জানিয়ে দিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ।
২০১৬ সালে রাজ্যে বিধানসভা নির্বাচনের মুখে নারদের গোপন ক্যামেরা অভিযানের একটি ভিডিয়োতে তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রীকে টাকা নিতে দেখা গিয়েছিল। ওই ভিডিয়ো প্রকাশ্যে এনেছিল বিরোধীপক্ষ। এর পর সময়ের সঙ্গে সঙ্গে নানা দিকে মোড় নিয়েছে নারদ মামলার তদন্ত। গত বছর ওই মামলায় গ্রেফতার করা হয়েছিল প্রাক্তন মন্ত্রী এবং অধুনাপ্রয়াত সুব্রত মুখোপাধ্যায়, প্রাক্তন মন্ত্রী তথা কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়, মন্ত্রী ফিরহাদ হাকিম ও তৃণমূল বিধায়ক মদন মিত্রকে। পরে অবশ্য সকলেই জামিন পান।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, নারদ মামলায় ‘চক্রান্ত’ হয়েছে। বিরোধী দলনেতা এবং প্রাক্তন দলীয় সতীর্থের সেই মন্তব্যকে মান্যতা দিয়েছিলেন ফিরহাদ। যে মামলায় শুভেন্দু এবং ফিরহাদ— দু’জনেই অভিযুক্ত। প্রাক্তন তৃণমূল এবং অধুনা বিজেপি নেতা শুভেন্দুকে সারদা এবং নারদ মামলা নিয়ে নিরন্তর রাজনৈতিক আক্রমণ করছে শাসক তৃণমূল।
ওই মামলায় ফিরহাদ-সহ আরও তিন জন জেলে গিয়েছিলেন। সেই সাপেক্ষে ফিরহাদ যদি বলেন, শুভেন্দুর ‘চক্রান্ত’-এর তত্ত্ব সত্যি, তা হলে তিনি শুভেন্দুর বিরুদ্ধেও ‘চক্রান্ত’ হয়েছিল বলেই মেনে নিচ্ছেন। কারণ, ফিরহাদ শুক্রবার ওই প্রসঙ্গে বলেছিলেন, ‘‘নারদ মামলায় আদতে কী হয়েছিল, তা বিরোধী দলনেতাই বলে দিয়েছেন।’’
প্রত্যাশিত ভাবেই মন্তব্যটি নিয়ে জলঘোলা শুরু হয়েছে। যা এই ‘সঙ্কটসময়ে’ শাসক শিবিরের ‘অস্বস্তি’ বাড়িয়েছে। শনিবার দলের মুখপাত্র কুণালকে ওই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি প্রকারান্তরে বলেই দিয়েছেন, তৃণমূল ওই মন্তব্যকে সমর্থন করে না। প্রসঙ্গত, এর আগেও ‘কালী বিতর্কে’ দলের সাংসদ মহুয়া মৈত্রের মন্তব্যের সঙ্গে দূরত্ব রচনা করেছিল তৃণমূল। টুইট করে বলা হয়েছিল, মা কালী প্রসঙ্গে মহুয়ার মন্তব্যকে দল সমর্থন করে না।
ফিরহাদের মন্তব্য প্রসঙ্গে শনিবার কুণাল বলেন, ‘‘যিনি বলেছেন তিনিই এর ব্যাখ্যা দিতে পারবেন। এ বিষয়ে দল কোনও মন্তব্য করবে না।’’ কুণালের মন্তব্যে স্পষ্ট, ফিরহাদের বক্তব্যের ‘দায়’ দল নিতে চাইছে না।

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top