News Flash

  • Home
  • প্রধান খবর
  • কংগ্রেসের সভাপতি পদে রাহুলকে ফেরাতে মরিয়া মল্লিকার্জুন
Image

কংগ্রেসের সভাপতি পদে রাহুলকে ফেরাতে মরিয়া মল্লিকার্জুন

বেঙ্গালুরু, ২৭ আগস্ট ( হি.স.) : দলে যদি আর একজনও এমন নেতা বা নেত্রী না থাকেন, যিনি ভারতের সর্বত্র সমান জনপ্রিয়, তাহলে রাহুল গান্ধীকেই ফের কংগ্রেসের সভাপতি পদে ফিরিয়ে আনা হবে ৷ গুলাম নবি আজাদ কংগ্রেস ছাড়ার পরই একথা বলেন দলের অন্যতম প্রবীণ নেতা মল্লিকার্জুন খাড়গে৷

এই প্রসঙ্গে খাড়গের বক্তব্য, দলের সর্বভারতীয় সভাপতি পদে এমন একজনের বসা উচিত, যাঁকে সারা ভারতের মানুষ চেনে এবং যাঁকে কন্যাকুমারী থেকে কাশ্মীর ও পশ্চিমবঙ্গ থেকে গুজরাতের বাসিন্দারা সমর্থন করেন ৷ খাড়গের কথায়, “কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি পদে বসা মানুষটিকে অবশ্যই সুপরিচিত হতে হবে ৷ একইসঙ্গে, দলেও তাঁর সার্বিক গ্রহণযোগ্যতা থাকতে হবে ৷ কিন্তু, এই মুহূর্তে দলে রাহুল গান্ধী ছাড়া এমন আর একজনও নেই৷”
মল্লিকার্জুন খাড়গে এই প্রসঙ্গে সকলকে মনে করিয়ে দেন, কংগ্রেসের বর্তমান অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী অত্যন্ত অসুস্থ ৷ কিন্তু, দলের বাকিদের অনুরোধে তিনি নেতৃত্ব দিতে বাধ্য হচ্ছেন ৷ বস্তুত, দলের অন্য নেতা ও কর্মীরাই চেয়েছিলেন, রাহুল গান্ধী সংগঠনের হাল ধরুন এবং সামনে থেকে লড়াই করুন ৷ কিন্তু, এবার শীর্ষ নেতৃত্বে স্থায়ীভাবে কারও বসা দরকার ৷ আর সেক্ষেত্রে রাহুল গান্ধীর কোনও বিকল্প রয়েছে বলে মনে করেন না মল্লিকার্জুন খাড়গে ৷

Releated Posts

ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা রুখতে নতুন নির্দেশ সুপ্রিম কোর্টের, ৪ সপ্তাহে এসওপি তৈরির নির্দেশ আরবিআইকে

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): দেশে ক্রমবর্ধমান ‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রতারণা রুখতে মঙ্গলবার একগুচ্ছ নতুন নির্দেশ জারি করেছে সুপ্রিম কোর্ট।…

ByBySandeep Biswas Aug 4, 2026

পিওকে-তে জনঅসন্তোষের জবাব গুলি, ইন্টারনেট বন্ধ ও দমন-পীড়ন দিয়ে দিচ্ছে পাকিস্তান: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) অনুষ্ঠিত তথাকথিত স্থানীয় নির্বাচনকে ‘সম্পূর্ণ প্রহসন’ বলে আখ্যা দিয়ে মঙ্গলবার…

ByByNews Desk Aug 4, 2026

প্রয়াত শিক্ষাবিদ ও প্রাক্তন রাজ্যপাল ডি.ওয়াই. পাটিল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

কোলহাপুর, ৪ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী এবং বিহার, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ড. দ্ঞানদেও যশবন্তরাও…

ByByNews Desk Aug 4, 2026

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে ছাত্র আন্দোলন ১১তম দিনে, ৬ আগস্ট বিধানসভা ঘেরাওয়ের হুঁশিয়ারি

রাঁচি, ৪ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-র বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top