News Flash

  • Home
  • দিনের খবর
  • জম্মুর আন্তর্জাতিক সীমান্তে ধৃত পাক অনুপ্রবেশকারী, মেলেনি সন্দেহজনক কিছুই
Image

জম্মুর আন্তর্জাতিক সীমান্তে ধৃত পাক অনুপ্রবেশকারী, মেলেনি সন্দেহজনক কিছুই

জম্মু, ২৭ আগস্ট (হি.স.): আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের সময় এক পাকিস্তানি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। জম্মুর আর এস পুরার আর্নিয়া সেক্টরে আন্তর্জাতিক সীমান্ত থেকে ওই পাক অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে বিএসএফ।

বিএসএফ জানিয়েছে, ধৃত পাক অনুপ্রবেশকারীর নাম-মহম্মদ শাহবাদ (৪৫)। তার বাড়ি শিয়ালকোটে। শুক্রবার মধ্যরাতে আর্নিয়া সেক্টর থেকে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা করছিল ওই পাক অনুপ্রবেশকারী। বিএসএফ আরও জানিয়েছে, রাতের অন্ধকারে সন্দেহজনক গতিবিধি নজরে আসতেই গুলি চালানো হয়। এরপর ওই পাক অনুপ্রবেশকারীকে হেফাজতে নেওয়া হয়। ধৃতের কাছ থেকে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি।

Releated Posts

সীতাপুরে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত গ্রেফতার

সীতাপুর, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের সীতাপুরে ছয় বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে অবধ রাম ওরফে ভোলে শঙ্করকে ১২…

ByByNews Desk Sep 22, 2026

সীমানা পুনর্বিন্যাস শেষ হওয়ার পরেই বিহারে পঞ্চায়েত নির্বাচন: মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী

পাটনা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): চলতি সীমানা পুনর্বিন্যাসের কাজ শেষ হওয়ার পরেই বিহারে পঞ্চায়েত রাজ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে…

ByByNews Desk Sep 21, 2026

রাজস্থানের পুরসভা নির্বাচনে অজমের ও পালিতে বিজেপি, বিকানেরে কংগ্রেসের জয়

জয়পুর, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের পুরসভা নির্বাচনে অজমের ও পালিতে বেশি সংখ্যক কাউন্সিলর জিতেও মেয়র পদে হেরে গেল…

ByByNews Desk Sep 21, 2026

নাড্ডার কনভয়ে হামলার ৬ বছর পর দুই প্রভাবশালী তৃণমূল নেতা গ্রেফতার, উদ্ধার আগ্নেয়াস্ত্র

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২০ সালের ডিসেম্বর মাসে তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় জড়িত…

ByByNews Desk Sep 21, 2026
Scroll to Top