News Flash

  • Home
  • দেশ
  • বড়সড় ধস নামল কংগ্রেসে, আজাদের সমর্থনে একাধিক নেতার ইস্তফা
Image

বড়সড় ধস নামল কংগ্রেসে, আজাদের সমর্থনে একাধিক নেতার ইস্তফা

নয়াদিল্লি, ২৬ আগস্ট (হি.স.): বড়সড় ধস নামল কংগ্রেসে। কংগ্রেস থেকে গুলাম নবী আজাদের ইস্তফার পরই একাধিক নেতা কংগ্রেস ছেড়েছেন। এই তালিকায় থাকা নেতারা হলেন-জম্মু ও কাশ্মীরের নেতা জি এম সারুরী, হাজী আব্দুল রশিদ, মহম্মদ আমিন ভাট, গুলজার আহমেদ ওয়ানি এবং চৌধুরী মহম্মদ আক্রম। সকলেই কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন।

এছাড়াও শুক্রবার কংগ্রেস থেকে ইস্তফা দিয়েছেন প্রবীণ নেতা ও প্রাক্তন মন্ত্রী আর এস চিব। গুলাম নবী আজাদের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সকলে কংগ্রেস থেকে ইস্তফা দিয়েছেন। প্রসঙ্গত, কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীকে ৫ পাতার চিঠি লিখে শুক্রবার কংগ্রেস থেকে ইস্তফা দিয়েছেন গুলাম নবী আজাদ।

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top