News Flash

  • Home
  • বিদেশ
  • গোমাতার পুজো করে ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার আশীর্বাদ নিলেন ঋষি সুনক
Image

গোমাতার পুজো করে ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার আশীর্বাদ নিলেন ঋষি সুনক

লন্ডন, ২৬ আগস্ট (হি.স.) : গোমাতার পুজো করে আশীর্বাদ চেয়ে নিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে থাকা ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক । স্ত্রী অক্ষতা মূর্তির সঙ্গে ঋষি সুনকের গোপুজা করার ভিডিওটিও বেশ ভাইরাল হয়ছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক। তিনি প্রধানমন্ত্রী বরিস জনসনের মন্ত্রিসভায় অর্থমন্ত্রী ছিলেন। এখন জনসনের উত্তরসূরি হওয়ার দৌড়ে যোগ দিয়েছেন। তিনি প্রধানমন্ত্রী হতে প্রাক্তন বিদেশ সচিব লিজ ট্রাসের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দেশের অর্থনীতি নিয়ে তাঁর পরিকল্পনা সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হয়নি বলেই মত বিশেষজ্ঞদের। সেই কারণেই দলীয় কর্মীদের ভোট পাচ্ছেন ঋষির প্রতিদ্বন্দ্বী ট্রাস। সমীক্ষা থেকে দেখা যাচ্ছে, প্রায় ৬৬ শতাংশ ভোট পেতে চলেছেন ট্রাস। মাত্র ৩৪ শতাংশ ভোট পড়বে ঋষির পক্ষে। আগামী ৫ সেপ্টেম্বর নির্বচনের ফল ঘোষণা করা হবে।

যদিও ভারতীয়দের কাছ থেকেও অনেক সমর্থন পাচ্ছেন সুনক। গত সপ্তাহে তাঁকে দেখা গিয়েছিল জন্মাষ্টমী উপলক্ষে স্ত্রী অক্ষতা মূর্তিকে সঙ্গে নিয়ে ইংল্যান্ডের ইসকন মন্দিরে গিয়ে পুজো দিতে। হরে কৃষ্ণ লেখা উত্তরীয় পরে হাতজোড় করে প্রণাম করতে দেখা গিয়েছিল । এবার গোমাতার পুজো করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রিত্বের দৌড়ে থাকা ঋষি সুনক । ভাইরাল ভিডিওতে, সুনককে তার স্ত্রী অক্ষতার সাথে গরুর আরতি করতে দেখা যায়। বাছুরকে জল নিবেদন করে মন্ত্রোচ্চারণের মাধ্যমে আশীর্বাদ নিতে দেখা যায় তাঁকে। সেই ছবি ও ভিডিও দেখে উচ্ছ্বসিত সেদেশে থাকা ভারতীয়রা। জনৈক নেটিজেন উচ্ছ্বসিত হয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, লন্ডনে বসে প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঋষি যেভাবে পুজো করছেন গোমাতাকে, তা হিন্দু ঐতিহ্যের শক্তির কথা মনে করিয়ে দেয়।

Releated Posts

ফিলিপাইনে স্কুলে গুলি, নিহত ৩, আহত ৬

ম্যানিলা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): ফিলিপাইনের দক্ষিণ কোতাবাতো প্রদেশের বাঙ্গা শহরের বাঙ্গা ন্যাশনাল হাই স্কুলে গুলিচালনার ঘটনায় অন্তত তিনজন নিহত…

ByBySandeep Biswas Sep 18, 2026

বাংলাদেশে গ্যাস সংকটে বাড়ছে ঢাকাবাসীর খরচ, দীর্ঘস্থায়ী ঘাটতিতে নিত্যদিনের দুর্ভোগ

ঢাকা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে তীব্র গ্যাস সংকটের জেরে ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা গত দুই থেকে তিন মাস…

ByBySandeep Biswas Sep 18, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top