News Flash

  • Home
  • দেশ
  • কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্যের নিয়োগ চ্যালেঞ্জ করে মামলা হাইকোর্টে
Image

কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্যের নিয়োগ চ্যালেঞ্জ করে মামলা হাইকোর্টে

কলকাতা, ২৬ আগস্ট ( হি.স.) : কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য গৌতম পালের নিয়োগকে চ্যালেঞ্জ করে মামলা হল কলকাতা হাইকোর্টে। আদালত সূত্রের খবর, প্রলয় চক্রবর্তী নামে বিশ্ববিদ্যালয়েরই এক কর্মী মামলার আবেদনে জানান, গৌতমের নিয়োগ বেআইনি। তিনি রিডার হিসেবে নিয়োগ পান অবৈধ উপায়ে।

মামলাকারীর আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য জানান, সহ উপাচার্য পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা গৌতমের নেই। তা সত্ত্বেও তাঁকে বেআইনিভাবে সহ উপাচার্য পদে বসানো হয়েছে। গৌতম পালের আইনজীবী সপ্তাংশু বসু বলেন, আমার মক্কেল ২০১৮ সাল থেকে ওই পদে কাজ করছেন।
কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ আবেদনটি গ্রহণ করেছেন। সব পক্ষকে হলফনামা জনা দেওয়ার নির্দেশ দেন তিনি। মামলার পরবর্তী শুনানি ৭ নভেম্বর।

প্রসঙ্গত, গৌতম পালকেই আবার রাজ্য সরকার সম্প্রতি প্রাথিমক শিক্ষা পর্ষদের সভাপতি পদে নিয়োগ করেছেন। একই সঙ্গে তাঁকে দুটি দায়িত্ব সামলাতে হবে। শিক্ষা মহল প্রশ্ন তুলেছে, এক সঙ্গে দুটি পদে তিনি কাজ করবেন কী করে।
বিরোধীদের অভিযোগ, তৃণমূল জমানায় এরকম দৃষ্টান্ত অনেক রয়েছে। বর্তমানে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য দার্জিলিং হিলস বিশ্ববিদ্যালয়েরও ভারপ্রাপ্ত উপাচার্য। আবার তিনি কলকাতার শ্যামাপ্রসাদ কলেজের অধ্যক্ষ।

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top