News Flash

  • Home
  • দেশ
  • কংগ্রেসকে ধ্বংস করেছে রাহুলের শিশুসুলভ আচরণ’: গুলাম নবি আজাদ
Image

কংগ্রেসকে ধ্বংস করেছে রাহুলের শিশুসুলভ আচরণ’: গুলাম নবি আজাদ

নয়াদিল্লি, ২৬ আগস্ট ( হি.স.) : দলের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে আক্রমণ শানিয়ে দলের সব পদ থেকে ইস্তফা দিয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ। রাহুলের শিশুসুলভ আচরণ কংগ্রেসকে ধ্বংস করেছে বলে বিস্ফোরক অভিযোগ তোলেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা।

তিনি বলেন, ‘রাহুল গান্ধীর আচরণ শিশুসুলভ। কংগ্রেসীয় সংস্কৃতিকে ধ্বংস করে দিয়েছেন তিনি।’ ২০১৪ সালে কংগ্রেসের ধরাশায়ী অবস্থার জন্যও রাহুলকেই দায়ী করেছেন নবি আজাদ। তাঁর বক্তব্য, ‘২০১৪ সালে কংগ্রেসের বিপর্যয়ই টার্নিং পয়েন্ট। এরপর থেকে কংগ্রেস এক এক করে নির্বাচনে হারতে শুরু করে। বর্তমানে পয়েন্ট অফ নো রিটার্নে পৌঁছে গিয়েছে এই দলটি।’ তাঁর আরও মন্তব্য, ‘সোনিয়া গান্ধী নামমাত্র একজন নেত্রী। রাহুল গান্ধী বা তাঁর সহকারীরা সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন।
রাহুলকে কটাক্ষ করে আজাদ বলেন, ‘বর্তমানে কংগ্রেসও বিজেপি তথা অন্য আঞ্চলিক দলের মতো হয়ে গিয়েছে। কারণ গত আট বছর ধরে কংগ্রেসকে যে নেতৃত্ব দিচ্ছেন, তাঁর মধ্যে কোনও গাম্ভীর্য নেই।’ তাঁর কথায়, ‘রাহুল গান্ধী রাজনীতিতে যোগদান করার পর এবং ২০১৩ সালে তাঁকে দলের সহ সভাপতি পদে বসানোর পর থেকেই দলের সমস্ত ভাবধারা নষ্ট হয়ে গিয়েছে। প্রবীণ এবং অভিজ্ঞ নেতাদের সরিয়ে দেওয়া হয়েছে।’

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top