News Flash

  • Home
  • প্রধান খবর
  • পেগাসাস কমিটিকে সাহায্য করছে না কেন্দ্র, অভিযোগ শীর্ষ আদালতের
Image

পেগাসাস কমিটিকে সাহায্য করছে না কেন্দ্র, অভিযোগ শীর্ষ আদালতের

নয়া দিল্লি, ২৫ আগস্ট (হি. স.) : পেগাসাস তদন্তে আদালতের নির্দেশে গঠিত টেকনিক্যাল কমিটির সঙ্গে কেন্দ্রীয় সরকার সহযোগিতা করছে না বলে অভিযোগ শীর্ষ আদালতের। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে পেগাসাস মামলার শুনানি চলে। তাতেই প্রধান বিচারপতি এন ভি রমনার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ বলে, কেন্দ্রীয় সরকার তাদের কোনও সাহায্য করছে না বলে সংশ্লিষ্ট কমিটি রিপোর্টে জানিয়েছে।

ওই কমিটি ২৯টি ফোন পরীক্ষা করে দেখেছে। তার মধ্যে পাঁচটিতে ম্যালওয়্যার পাওয়া গিয়েছে। তবে পেগাসাস স্পাইওয়্যার সম্পর্কে এখনও পর্যন্ত কোনও পরিপূর্ণ তথ্য প্রমাণ মেলেনি।

সুপ্রিম কোর্ট টেকনিক্যাল কমিটির পেশ করা রিপোর্ট খুঁটিয়ে পরীক্ষা করেছে। শীর্ষ আদালতের বক্তব্য, মোট তিনটি রিপোর্ট পাওয়া গিয়েছে। তার মধ্যে দুটি রিপোর্ট টেকনিক্যাল কমিটির। তৃতীয়টি অবসরপ্রাপ্ত বিচারপতি আর ভি রবীন্দ্রনের পেশ করা রিপোর্ট।
রবীন্দ্রন কমিটিকে পেগাসাস সংক্রান্ত সামগ্রিক তদন্ত পর্যালোচনা করতে বলেছিল শীর্ষ আদালত। আর টেকনিক্যাল কমিটিকে কারিগরি বিষয়গুলি দেখতে বলা হয়েছিল। সুপ্রিম কোর্ট জানিয়েছে, গোটা রিপোর্ট জনসমক্ষে আনা হবে না। তাদের ওয়েবসাইটে রিপোর্টের একাংশ দিয়ে দেওয়া হবে।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top