News Flash

  • Home
  • দেশ
  • তুমকুরু সড়ক দুর্ঘটনায় শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা
Image

তুমকুরু সড়ক দুর্ঘটনায় শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা

নয়াদিল্লি, ২৫ আগস্ট (হি. স.) : বৃহস্পতিবার কর্ণাটকের তুমাকুরু জেলায় পথ দুর্ঘটনায় নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।পাশাপাশি দুর্ঘটনায় নিহতদের পরিবার পিছু আর্থিক সাহায্যের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী মোদী।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে টুইটে বলা হয়েছে, “কর্নাটকের তুমাকুরু জেলায় দুর্ঘটনাটি হৃদয় বিদারক। শোকাহত পরিবারের প্রতি রইল সমবেদনা। আহতদের সুস্থতার জন্য রইল প্রার্থনা। পিএমএনআরএফ থেকে মৃতদের প্রত্যেক পরিবারকে ২ লক্ষ টাকা দেওয়া হবে। আহতদের ৫০,০০০ টাকা দেওয়া হবে।”

প্রসঙ্গত, কর্ণাটকের টুমকুর জেলায় জিপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন তিন শিশু-সহ ন’জন। আহত হয়েছেন আরও ১১ জন। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অনেকেরই আঘাত গুরুতর হওয়ার মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top