News Flash

  • Home
  • দেশ
  • বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে উত্তর ও দক্ষিণবঙ্গ
Image

বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে উত্তর ও দক্ষিণবঙ্গ

কলকাতা, ২৫ আগস্ট (হি. স.) : কখনও মেঘ, কখনও রোদের খেলায় বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে উত্তর ও দক্ষিণবঙ্গ। আলিপুর আবহাওয়া অফিস বলছে, দুই বঙ্গেই পালা করে বৃষ্টি বাড়বে, কমবে। শনি-রবি ফের রাজ্যে বাড়বে বৃষ্টিপাত। বৃহস্পতিবার হাওয়া অফিস সূত্রে খবর, এই মুহূর্তে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। আর এই ঘূর্ণাবর্ত সামান্য পশ্চিমের দিকে সরেছে। আর সেই কারণেই বৃহস্পতি-শুক্র কমবে বৃষ্টিপাত। শনিবার থেকে বৃষ্টিপাত বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।

বৃহস্পতিবার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৩ ডিগ্রি এবং ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে ৷ এদিন সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা। হাওয়া অফিসের উপ-অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় বলছেন, “মৌসুমী অক্ষরেখা পুরুলিয়া ক্যানিং হয়ে পশ্চিম বঙ্গোপসাগরের উপর বিস্তৃত । এছাড়া বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে । এর ফলে বুধবার সারাদিন বৃষ্টি হয়েছে শুধুমাত্র পশ্চিমের জেলাগুলাতে । বিশেষ করে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রামে । আজ এবং আগামিকাল বৃষ্টির পরিমাণ কমবে । কারণ ঘূর্ণাবর্ত দূরে সরে যাবে এবং মৌসুমী অক্ষরেখাও দূরে সরে যাবে । আবার ২৭ তারিখ থেকে হালকা বৃষ্টি শুরু হবে।উত্তরবঙ্গের ক্ষেত্রে ২৭ ও ২৮ তারিখে বৃষ্টি বাড়বে । বিশেষত কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি ও দার্জিলিংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে । বৃহস্পতিবার উত্তরবঙ্গে হালকা বৃষ্টি চলবে ।

Releated Posts

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top