News Flash

Image

দূর্ঘটনায় গুরুতর আহত সুকটি চালক

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৪ আগস্ট৷৷ যান দুর্ঘটনা পিছু ছাড়ছে না৷ ফের নিয়ন্ত্রণ হারিয়ে যান দুর্ঘটনার কবলে একটি সুকটি৷ দুর্ঘটনায় গুরুতর আহত সুকটিতে থাকা সুকটির চালক৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন ইচারবিল ১৬ ঘড়িয়া এলাকায় তেলিয়ামুড়া খোয়াই সড়কে বুধবার৷ জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন ইচারবিল ১৬ ঘড়িয়া এলাকায় তেলিয়ামুড়া খোয়াই সড়কে টিআর০১এক্স৪৮৩২ নম্বরের একটি সুকটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হয় সুকটিতে থাকা সুকটির চালক৷ আহত ব্যক্তির নাম বাসুকি জমাতিয়া৷ ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে স্থানীয় এলাকার লোকজন খবর দেয় তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মীদের৷ তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মীরা দুর্ঘটনার খবর পেয়ে দুর্ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে৷

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top