News Flash

  • Home
  • দেশ
  • আরও ৯৭টি বৈদ্যুতিক বাসের সূচনা করলেন কেজরিওয়াল, রাজধানীতে ই-বাসের সংখ্যা বেড়ে ২৫০
Image

আরও ৯৭টি বৈদ্যুতিক বাসের সূচনা করলেন কেজরিওয়াল, রাজধানীতে ই-বাসের সংখ্যা বেড়ে ২৫০

নয়াদিল্লি, ২৪ আগস্ট (হি.স.): রাজধানী দিল্লিতে আরও ৯৭টি বৈদ্যুতিক বাসের সূচনা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। নতুন ৯৭টি বৈদ্যুতিক বাসের সূচনার পর দিল্লিতে মোট ইলেকট্রিক বাসের সংখ্যা বেড়ে হল ২৫০। এদিন ই-বাসের সূচনা করার পর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, দিল্লির রাস্তায় এখন মোট ২৫০টি ই-বাস দৌড়বে।

কেজরিওয়াল আরও জানিয়েছেন,️ চলতি বছরের সেপ্টেম্বর মাসে এই সংখ্যা বেড়ে হবে ৩০০ এবং ২০২৩ সালের নভেম্বর মাসে এই সংখ্যা বেড়ে হবে ১৮০০। ২০২৫ সালের শেষ নাগাদ মোট ১০ হাজার ৩৮০টি বাসের মধ্যে ৮,১৩০টি বৈদ্যুতিক বাস ছুটবে দিল্লিতে। দেশের বেশিরভাগ ই-বাস দিল্লিতেই থাকবে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিল্লির পরিবহন মন্ত্রী কৈলাশ গেহলটও।

Releated Posts

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top