News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • চড়াইদেওয়ের নামতোলায় নগদ টাকা সহ নেশার ট্যাবলেট উদ্ধার, আটক দুই মহিলা সহ তিন
Image

চড়াইদেওয়ের নামতোলায় নগদ টাকা সহ নেশার ট্যাবলেট উদ্ধার, আটক দুই মহিলা সহ তিন

চড়াইদেও (অসম), ২৩ আগস্ট (হি.স.) : চড়াইদেও জেলার নামতোলা অঞ্চলের সোনারির অসম-নাগাল্যান্ড অন্তঃরাজ্য সীমান্তবর্তী এলাকায় মাদক-বিরোধী অভিযান চালিয়ে পুলিশ বহু পরিমাণের নেশার ট্যাবলেট এবং নগদ টাকা উদ্ধার করেছে। এর সঙ্গে আটক করা হয়েছে দুই মহিলা সহ তিনজনকে।

আজ মঙ্গলবার মাদক-বিরোধী অভিযান চালিয়েছিল নামতোলা পুলিশ। নামতোলার টিলা লাইনে সংগঠিত অভিযানে প্রথমে নাগাল্যান্ডের বাসিন্দা নানসা কন্যাক এবং স্থানীয় দুই মহিলা নানু লিম্বু ও ভারতী রায় নামের তিনজনকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে পুলিশ ৯১টি নেশাজাতীয় ট্যাবলেট বাজেয়াপ্ত এবং কয়েক হাজার নগদ টাকা সহ এক নাগা যুবক ও দুই মহিলাকে আটক করতে সক্ষম হয়েছে। পুলিশ আটক তিনজনকে সোনরি রজাপুখুরি অসামরিক হাসপাতালে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছে। ধৃতদের মাদক কারবার সম্পর্কিত নানা বিষয়ে জেরা চলছে বলে জানা গেছে।

Releated Posts

জুবিন গর্গের প্রথম মৃত্যুবার্ষিকীতে সোনাপুরে ভক্তদের ভিড়, উঠল ন্যায়বিচারের দাবি

গুয়াহাটি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের জনপ্রিয় সংগীতশিল্পী ও সাংস্কৃতিক আইকন জুবিন গর্গের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সোনাপুরের জুবিন…

ByByNews Desk Sep 19, 2026

নাগাল্যান্ডের পড়ুয়াদের ১০ দিনের ‘সীমা দর্শন’ সফর, উদ্যোগ অসম রাইফেলসের

কলকাতা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নাগাল্যান্ডের একদল পড়ুয়া ১০ দিনের ‘সীমা দর্শন সফরে’ রওনা হয়েছে। সেনাবাহিনীর স্পিয়ার কোরের অধীন…

ByByNews Desk Sep 19, 2026

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top