News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রাণ হারালেন আইটিবিপি-র আরও এক জওয়ান, পহেলগাম দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ৮
Image

প্রাণ হারালেন আইটিবিপি-র আরও এক জওয়ান, পহেলগাম দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ৮

শ্রীনগর, ২৩ আগস্ট (হি.স.): চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে প্রাণ হারালেন আইটিবিপি-র আরও একজন জওয়ান। মঙ্গলবার শ্রীনগরের হাসপাতালে প্রাণ হারিয়েছেন পহেলগাম বাস দুর্ঘটনায় আহত এক আইটিবিপি জওয়ান, এই জওয়ানের মৃত্যুর পর পহেলগাম বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৮।

গত সপ্তাহে (১৬ আগস্ট) দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগামের চন্দনওয়ারিতে দুর্ঘটনার কবলে পড়ে একটি বাস। অমরনাথে ডিউটি শেষে আইটিবিপি ও জম্মু-কাশ্মীর পুলিশের জওয়ানদের নিয়ে ফিরছিল বাসটি। পাহাড়ি রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি। সেদিনই প্রাণ হারিয়েছিলেন ৭ জন জওয়ান।
মঙ্গলবার শ্রীনগরের এসকেআইএমএস সৌরা হাসপাতালে প্রাণ হারিয়েছেন আইটিবিপি জওয়ান নন্দন সিং। এই হাসপাতালেই তাঁর চিকিৎসা চলছিল। প্রসঙ্গত, এই দুর্ঘটনায় আগেই মৃত্যু হয়েছিল আইটিবিপি-র ৭ জন জওয়ানের, মঙ্গলবার আরও এক জওয়ানের মৃত্যুর পর মৃতের সংখ্যা বেড়ে হল ৮।

Releated Posts

এসসি ও ওবিসি শিক্ষার্থীদের বৃত্তির আবেদনে আর লাগবে না ডোমিসাইল সার্টিফিকেট: কেন্দ্র

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) এবং অনগ্রসর শ্রেণির (ওবিসি) শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রকল্পে আবেদনের ক্ষেত্রে ডোমিসাইল…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

১,৫০০ কোটির বেশি ব্যাংক জালিয়াতির অভিযোগে তদন্ত চেয়ে জনস্বার্থ মামলায় কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৯ জুন : ১,৫০০ কোটিরও বেশি সরকারি ব্যাংকের অর্থ জালিয়াতির অভিযোগ এবং ঋণ পুনর্গঠনকারী সংস্থাগুলির (এআরসি) ভূমিকা…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে ২০ ও ২১ জুন মেডিক্যাল ছাত্রদের ছুটি নয়, কড়া নির্দেশ এনএমসির

নয়াদিল্লি, ১৯ জুন : ২১ জুন অনুষ্ঠিত হতে চলা নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষাকে সামনে রেখে দেশের সমস্ত মেডিক্যাল কলেজের…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

সেহাত প্রকল্প বাঁচাতে ১৭৫ কোটি টাকার প্যাকেজ ঘোষণা জম্মু-কাশ্মীর সরকারের, আপাতত সরে দাঁড়াল না বেসরকারি হাসপাতালগুলি

শ্রীনগর, ১৯ জুন (আইএএনএস) : আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (পিএম-জেএওয়াই) সেহাত প্রকল্প থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top