News Flash

Image

বদরপুর রেলওয়ে স্টেশনে ধৃত দুই রোহিঙ্গা

করিমগঞ্জ (অসম), ২২ আগস্ট (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত বদরপুর রেলওয়ে স্টেশনে ক্রমেই বাড়ছে রোহিঙ্গাদের আনাগোনা। বিভিন্ন সময় রেলওয়ে পুলিশের হাতে আটক হচ্ছেন রোহিঙ্গারা। আজ সোমবার সকালে বদরপুর রেলওয়ে স্টেশনে আটক করা হয়েছে দুই রোহিঙ্গা যুবককে।

আজ সকালে তাদের স্টেশন চত্বর থেকে আটক করেছে কলকাতা মিলিটারি ইন্টেলিজেন্স এবং বদরপুর পুলিশ। ধৃতদের জনৈক মেহার আলির ছেলে জামাল হুসেন (২৬) এবং আমির হাকিম (১৮) ওরফে বনি হাকিম। এদের কাছ থেকে একটি মোবাইল ফোনের হ্যান্ডসেট ও নগদ ১০,২৩৯ ভারতীয় টাকা বাজেয়াপ্ত করেছেন কলকাতা মিলিটারি ইন্টেলিজেন্সের কর্মীরা। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। ধৃতরা বর্তমানে বদরপুর থানায় রয়েছে।

একটি সূত্রে জানা গিয়েছে, আগামীকাল মঙ্গলবার তাদের করিমগঞ্জ জেলা আদালতে হাজির করা হবে।

Releated Posts

সামাজিক মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে উপনির্বাচনের আসন জিতেছিল বিরোধীরা: মেঘালয়ের উপমুখ্যমন্ত্রী

শিলং, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন শিলং লোকসভা উপনির্বাচনের প্রচারে বিরোধী দল ভয়েস অব দ্য পিপল পার্টি (ভিপিপি)-র বিরুদ্ধে…

ByByNews Desk Sep 29, 2026

অসমের কৃষিক্ষেত থেকে লে’জের প্যাকেট: ৭৭৮ কোটি টাকার বিনিয়োগে কর্মসংস্থানের বার্তা হিমন্তের

গুয়াহাটি, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমে বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির কথা তুলে ধরে ৭৭৮ কোটি টাকার বিনিয়োগের প্রসঙ্গ…

ByByNews Desk Sep 29, 2026

২৯ নভেম্বর ভারত মণ্ডপমে বেজে উঠবে ভূপেন হাজারিকার গান

গুয়াহাটি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়ক, সুরকার ও চলচ্চিত্র নির্মাতা ড. ভূপেন হাজারিকার জন্মশতবর্ষ উপলক্ষে আগামী ২৯ নভেম্বর…

ByByNews Desk Sep 28, 2026

মেঘালয়ে সেপটিক ট্যাঙ্কে বিষাক্ত গ্যাসের সন্দেহে শ্বাসরোধ, অসমের ৪ শ্রমিকের মৃত্যু

শিলং, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের দক্ষিণ গারো হিলস জেলার রাংডোকরাম গ্রামে নির্মীয়মাণ একটি ভূগর্ভস্থ সেপটিক ট্যাঙ্কে কাজ করার…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top