News Flash

  • Home
  • দিনের খবর
  • বেলেঘাটায় জনবহুল এলাকায় বোমা বিস্ফোরণ, জখম ২
Image

বেলেঘাটায় জনবহুল এলাকায় বোমা বিস্ফোরণ, জখম ২

কলকাতা, ২২ আগস্ট ( হি.স.) : ভরদুপুরে কলকাতায় বোমা বিস্ফোরণ। বেলেঘাটা থানা এলাকায় এই ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, বেলেঘাটা থানা এলাকায় একটি নির্মাণের কাজ চলছিল । সেখানে শ্রমিকরা মাটি খুঁড়তেই আচমকা বিকট শব্দ শুনতে পান এলাকার বাসিন্দারা। সঙ্গে সঙ্গে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দেখেন দুজন শ্রমিক রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। জানা গিয়েছে, একজন শ্রমিকের ডান হাত উড়ে গিয়েছে।

জানা গেছে, সোমবার দুপুরেও চলছিল কাজ। এদিন দুপুর আড়াইটে নাগাদ আচমকা বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা। ছুটে গিয়ে দেখেন, ফ্ল্যাটের জমিতে পড়ে রয়েছেন দু’জন। একজন এলাকারই বাসিন্দা তন্ময় প্রামাণিক। আরেকজনের নাম লোকনাথ। তিনি ফ্ল্যাটে কাজ করছিলেন। রক্তে ভেসে যাচ্ছিল এলাকা। বেলেঘাটার বালির মাঠের মতো জনবহুল এলাকায় এই বিস্ফোরণের জেরে এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। কী থেকে বিস্ফোরণ। যদি বোমা ফেটে থাকে, কীভাবে ওই এলাকায় বোমা এল, তা খতিয়ে দেখা হবে।

Releated Posts

মাফিয়া ও দুষ্কৃতীদের নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনে পুলিশের ‘কঠোরতা’ দরকার: দিলীপ ঘোষ

কলকাতা, ২৩ আগস্ট (আইএএনএস): সমাজে মাফিয়া ও কট্টর দুষ্কৃতীদের নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনে পুলিশের ‘বাড়াবাড়ি’ বা অতিরিক্ত কঠোরতা দরকার…

ByByNews Desk Aug 23, 2026

আইএসএফ ছাড়ার পরদিনই বাংলার ভাঙড়ে প্রাক্তন বিধায়কের গাড়িতে বোমা-ইট হামলা

কলকাতা, ২৩ আগস্ট (আইএএনএস): ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ছাড়ার একদিন পরেই পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে প্রাক্তন আইএসএফ নেতা…

ByByNews Desk Aug 23, 2026

ওড়িশার উপকূলের কাছে ডুবে গেল কার্গো জাহাজ, ২ জন উদ্ধার; নিখোঁজ ২২

ভুবনেশ্বর, ২৩ আগস্ট (আইএএনএস): বঙ্গোপসাগরে ওড়িশা উপকূলের প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে পানামার পতাকাবাহী কার্গো জাহাজ এমভি ওশান-উইনার…

ByByNews Desk Aug 23, 2026

রাজস্থানে জরাজীর্ণ স্কুল নিয়ে সিজেপি-গ্রামবাসীর সংঘর্ষ, রাজনৈতিক বিতর্ক তুঙ্গে

জয়পুর, ২২ আগস্ট (আইএএনএস): রাজস্থানের একটি গ্রামের সরকারি স্কুলের বেহাল দশা নিয়ে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র কর্মী ও…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top