News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চুরির দায়ে যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করল এক ব্যক্তি
Image

চুরির দায়ে যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করল এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ আগস্ট৷৷ রাজ্যের বিভিন্ন স্থানে আইন হাতে তুলে নেওয়ার ঘটনা উপর্যুপরি বৃদ্ধি পেয়ে চলেছে৷ এ ধরনের কার্যকলাপ রীতিমতো উদ্বেগ জনক৷ সোমবার এ ধরনেরই এক ঘটনা পরিলক্ষিত হয় গোমতী জেলার উদয়পুরের পূর্ব গোকুলপুর ব্রিজ এলাকায়৷ স্থানীয় একটি সূত্রে জানা গেছে চুরির দায়ে ওই যুবককে আটক করে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর অভাবে জখম করা হয়৷ ঘটনার খবর পেয়ে আক্রান্ত যুবকের মা ঘটনাস্থলে ছুটে যান এবং রক্তাক্ত অবস্থায় পুত্রকে উদ্ধার করে থানায় নিয়ে যান৷ তিনি এই ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন৷ ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায়, রক্তাক্ত জখম পুত্রকে নিয়ে মা হাসপাতালে না গিয়ে সোজা চলে যায় আর কে পুর থানায়৷ এমন ঘটনায় থানার পুলিশও হতচকিত হয়ে পড়ে৷ পরিস্থিতি ব্যাগতিক দেখে শেষে থানা থেকে দমকল কর্মীদের খবর দেওয়া হয়৷ দমকলের কর্মীরা এসে আহত যুবককে হাসপাতালে নিয়ে যায়৷ ঘটনাটি ঘটেছে সোমবার উদয়পুর পূর্ব গোকুলপুর ব্রিজ এলাকায়৷ দেবু দাস নামে এক যুবককে চুরির দায়ে এলাকারই দীপক দাস দা দিয়ে আঘাত করে বলে অভিযোগ৷  ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

দক্ষিণ ত্রিপুরায় দুর্ঘটনাপ্রবণ সড়কে বিশেষ পরিদর্শন, দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ

,বিলোনিয়া, ৮ জুলাই : সড়ক দুর্ঘটনা রোধে বড় পদক্ষেপ নিল দক্ষিণ ত্রিপুরা জেলা রোড সেফটি টাস্ক ফোর্স। জেলার…

ByByTaniya Chakraborty Jul 8, 2026

শ্লীলতাহানি ও অপহরণের চেষ্টার মামলায় এক বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা

কৈলাসহর, ৮ জুলাই : শ্লীলতাহানি এবং অপহরণের চেষ্টার অভিযোগে ফয়দুর রহমান নামে এক ব্যক্তিকে এক বছরের সশ্রম কারাদণ্ড…

ByByTaniya Chakraborty Jul 8, 2026

খামারবাড়ি রাস্তায় চরম দুর্ভোগ, কাদা-জলে নিত্য ঝুঁকি নিয়ে চলাচল ৮০-৯০ পরিবারের

তেলিয়ামুড়া, ৮ জুলাই : রাস্তা নয়, যেন নরকযন্ত্রণা। সামান্য বৃষ্টিতেই কাদা ও জলমগ্ন হয়ে পড়ছে গোটা রাস্তা। প্রতিদিন…

ByByTaniya Chakraborty Jul 8, 2026

টানা বৃষ্টিতে বেহাল মনাইপাথরের গ্রামীণ সড়ক, চরম দুর্ভোগে বাসিন্দারা

কাঠালিয়া, ৮ জুলাই: টানা কয়েক দিনের বৃষ্টিতে কাঠালিয়া ব্লকের অন্তর্গত মনাইপাথর এডিসি ভিলেজের একাধিক গ্রামীণ সড়কের বেহাল দশা…

ByByReshmi Debnath Jul 8, 2026
Scroll to Top