News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন ইস্যুতে আজ সুপ্রিম কোর্টে শুনানি
Image

ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন ইস্যুতে আজ সুপ্রিম কোর্টে শুনানি

নয়াদিল্লি, ২২ আগস্ট ( হি.স.) : ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের পরিচালনার জন্য তিন প্রশাসকের একটি কমিটি নিয়োগের দিল্লি হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে আজ সুপ্রিম কোর্টে শুনানি হবে৷ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ এ বিষয়ে শুনানি করবে।

গত ১৮ আগস্ট আদালত তিন প্রশাসক নিয়োগের দিল্লি হাইকোর্টের আদেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল। শুনানির সময় সলিসিটর জেনারেল তুষার মেহতা ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষে উপস্থিত হয়ে সুপ্রিম কোর্টকে বলেছিলেন, আন্তর্জাতিক অলিম্পিক ফেডারেশন একে বাইরের হস্তক্ষেপ হিসাবে বিবেচনা করে তার স্বীকৃতি বাতিল করতে পারে। তিনি বলেছিলেন, এটা গুরুত্বপূর্ণ জাতীয় সমস্যা।
প্রসঙ্গত, গত ১৬ আগস্ট দিল্লি হাইকোর্ট ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের বিষয়গুলি দেখাশোনার জন্য তিন সদস্যের প্রশাসক নিয়োগ করে। প্রশাসকদের কমিটিতে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বিচারপতি অনিল আর দাভ, প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এসওয়াই কুরেশি এবং প্রাক্তন বিদেশ সচিব বিকাশ স্বরূপ রয়েছেন।

Releated Posts

যুবকদের দেশগঠনে যুক্ত করার মোদির আহ্বানকে সমর্থন ঝাড়খণ্ডের আন্দোলনরত পড়ুয়াদের, পেপার ফাঁস রুখতে কড়া পদক্ষেপের দাবি

রাঁচি, ১৫ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘যুবশক্তি’কে কাজে লাগিয়ে দেশগঠনের আহ্বানকে স্বাগত জানিয়েছেন ঝাড়খণ্ডের আন্দোলনরত পড়ুয়ারা। একইসঙ্গে…

ByByNews Desk Aug 15, 2026

নাম বদল নয়, মানুষের আর্থিক পরিস্থিতি বদলাতে কাজ করেছে কংগ্রেস: কেন্দ্রকে খাড়গের খোঁচা

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): নাম পরিবর্তনের রাজনীতি না করে কংগ্রেস মানুষের আর্থিক পরিস্থিতি বদলাতে কাজ করেছে বলে দাবি…

ByByNews Desk Aug 15, 2026

নেপালের সঙ্গে যোগাযোগ ও জ্বালানি সহযোগিতা আরও জোরদারের বার্তা ভারতীয় রাষ্ট্রদূতের

কাঠমান্ডু, ১৫ আগস্ট (আইএএনএস): নেপাল ও ভারতের বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সম্প্রসারিত হচ্ছে বলে জানালেন নেপালে নিযুক্ত ভারতের…

ByByNews Desk Aug 15, 2026

‘বড় স্বপ্ন উন্নতির গতি বাড়ায়’: উন্নয়ন ও শক্তি নিরাপত্তায় ভারতের রূপরেখা তুলে ধরলেন মোদি

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): বড় স্বপ্ন ও উচ্চাকাঙ্ক্ষী জাতীয় লক্ষ্যই দেশের উন্নয়নের গতি বাড়ায় বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top