News Flash

  • Home
  • দেশ
  • ২৪ আগস্ট হরিয়ানা ও পঞ্জাবে সফর প্রধানমন্ত্রীর, দুই রাজ্যে একাধিক কর্মসূচি রয়েছে মোদীর
Image

২৪ আগস্ট হরিয়ানা ও পঞ্জাবে সফর প্রধানমন্ত্রীর, দুই রাজ্যে একাধিক কর্মসূচি রয়েছে মোদীর

নয়াদিল্লি, ২২ আগস্ট (হি.স.): আগামী ২৪ আগস্ট, বুধবার হরিয়ানা ও পঞ্জাব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই রাজ্যে একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। সোমবার প্রধানমন্ত্রীর দফতর (পিএমও)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ২৪ আগস্ট হরিয়ানা ও পঞ্জাব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিন বেলা এগারোটা নাগাদ হরিয়ানার ফরিদাবাদে অমৃতা হাসপাতালের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর পঞ্জাবের মোহালিতে যাবেন প্রধানমন্ত্রী, মুল্লানপুরে হোমি ভাভা ক্যান্সার হাসপাতাল ও গবেষণা কেন্দ্রের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

২,৬০০ শয্যা বিশিষ্ট অমৃতা হাসপাতালটি একটি সুপার-স্পেশালিটি হাসপাতাল। আনুমানিক ৬ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই হাসপাতালটি ফরিদাবাদ এবং সমগ্র এনসিআর অঞ্চলের মানুষকে অত্যাধুনিক স্বাস্থ্যসেবা সুবিধা প্রদান করবে। হোমি ভাবা ক্যান্সার হাসপাতাল এবং গবেষণা কেন্দ্রটি ৩০০-শয্যার একটি টারশিয়ারি কেয়ার হাসপাতাল এবং সার্জারি, রেডিওথেরাপি এবং মেডিকেল অনকোলজি – কেমোথেরাপি, ইমিউনোথেরাপি এবং অস্থি মজ্জা প্রতিস্থাপনের মতো প্রতিটি উপলব্ধ চিকিৎসা পদ্ধতি ব্যবহার করে সমস্ত ধরণের ক্যান্সারের চিকিৎসার জন্য আধুনিক সুবিধা দিয়ে সজ্জিত।

Releated Posts

বিজেপির সংগঠনকে তৃণমূল স্তরে শক্তিশালী করার নির্দেশ নীতিন নবীনের

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিজেপির নবনিযুক্ত রাজ্য প্রভারী ও সহ-প্রভারীদের সংগঠনকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী করার পাশাপাশি দিল্লিতে…

ByByNews Desk Sep 29, 2026

টিআরই-৪ ও গ্রুপ ডি নিয়োগের দাবিতে পাটনায় চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

পাটনা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): শিক্ষক নিয়োগ পরীক্ষা (টিআরই-৪ ) এবং গ্রুপ ডি পদে চাকরিপ্রার্থীদের পৃথক বিক্ষোভে মঙ্গলবার উত্তপ্ত…

ByByNews Desk Sep 29, 2026

নেপালে ভারী বৃষ্টিতে ফের চাপের মুখে বিহারের বন্যা পরিস্থিতি, তদন্তের দাবি পাপ্পু যাদবের

পাটনা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালের গণ্ডক নদীর অববাহিকায় ভারী বৃষ্টির জেরে বিহারের বন্যা পরিস্থিতি ফের উদ্বেগজনক হয়ে উঠেছে।…

ByByNews Desk Sep 29, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে ৪ অক্টোবর মুম্বইয়ে মিছিল, যৌথভাবে ঘোষণা ঠাকরে ভাইদের

মুম্বই, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আগামী ৪ অক্টোবর মুম্বইয়ে যৌথ মিছিলের ঘোষণা করলেন মহারাষ্ট্র…

ByByNews Desk Sep 29, 2026
Scroll to Top