News Flash

  • Home
  • প্রধান খবর
  • মোদী সরকার রিজার্ভ ব্যাঙ্ককে চাপ দিচ্ছে, অভিযোগ কংগ্রেসের
Image

মোদী সরকার রিজার্ভ ব্যাঙ্ককে চাপ দিচ্ছে, অভিযোগ কংগ্রেসের

নয়াদিল্লি, ২০ আগস্ট ( হি.স.) : মোদী সরকার ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (আরবিআই) ওপর চাপ দিচ্ছে বলে শনিবার অভিযোগ তুলল কংগ্রেস। কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনেট এদিন সাংবাদিক সম্মেলনে বলেন, অতীতে আরবিআই একটি প্রতিবেদনে জানিয়েছিল যে ব্যাঙ্কগুলির বেসরকারিকরণ দেশের ক্ষতি করবে। সরকারের চাপে আরবিআই এই রিপোর্ট প্রত্যাহার করে নিয়েছে।

শ্রীনেট বলেন, গত ১৮ আগট আরবিআই-র গবেষণা বিভাগ এই প্রতিবেদন পেশ করে দাবি করেছে, যদি সরকারি খাতের ব্যাঙ্কগুলির বেসরকারিকরণ চলতে থাকে, তবে এটি দেশের মারাত্মক ক্ষতি করতে পারে। রিপোর্ট প্রকাশের ২৪ ঘন্টার মধ্যে সরকারের চাপে রিজার্ভ ব্যাঙ্ক এই রিপোর্ট থেকে সরে আসে।
শ্রীনেট আরও বলেন, আগে ২৭টি পাবলিক সেক্টর ব্যাঙ্ক ছিল। কিন্তু এখন মাত্র ১২টি রয়েছে। এই সরকার প্রতিটি সরকারি প্রতিষ্ঠানকে বেসরকারি হাতে দিচ্ছে।

Releated Posts

মধ্যপ্রদেশে শিক্ষা ব্যবস্থা ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে সরব রাহুল গান্ধী

ইন্দোর, ১৯ সেপ্টেম্বর(আইএএনএস) : শিক্ষা ব্যবস্থা, পরীক্ষা পদ্ধতি এবং যুব সমাজকে ঘিরে কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করলেন লোকসভার…

ByBySandeep Biswas Sep 19, 2026

রূপান্তরমূলক পর্বে ভারত, ২০ বছরে জিডিপি ৩৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছতে পারে: অজিত ডোভাল

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী দুই দশকে ভারতের অর্থনীতির দ্রুত সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা…

ByByNews Desk Sep 19, 2026

ভুয়ো নথি নিয়ে এঝিমালা নৌ অ্যাকাডেমিতে প্রায় এক বছর কাজ, বাংলাদেশি নাগরিক গ্রেফতার

কান্নুর, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভুয়ো নথি ব্যবহার করে প্রায় এক বছর ধরে অত্যন্ত নিরাপত্তাবেষ্টিত ইন্ডিয়ান নেভাল অ্যাকাডেমি (আইএনএ),…

ByByNews Desk Sep 19, 2026

ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বে আস্থা অর্জন করেছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বের আস্থা অর্জন করেছে এবং দেশের উদ্ভাবক, উদ্যোক্তা ও…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top