News Flash

  • Home
  • প্রধান খবর
  • আদালতে বৃদ্ধি পাচ্ছে এমন মামলার নিষ্পত্তিকে উৎসাহিত করবে আর্মড ফোর্সেস ট্রাইব্যুনাল : রাজনাথ সিং
Image

আদালতে বৃদ্ধি পাচ্ছে এমন মামলার নিষ্পত্তিকে উৎসাহিত করবে আর্মড ফোর্সেস ট্রাইব্যুনাল : রাজনাথ সিং

নয়াদিল্লি, ২০ আগস্ট (হি.স.): আদালতে ক্রমাগত বৃদ্ধি পাওয়া মামলার নিষ্পত্তিতে সহায়তা করবে আর্মড ফোর্সেস ট্রাইব্যুনাল। বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

শনিবার নতুন দিল্লিতে আর্মড ফোর্সেস ট্রাইব্যুনাল (প্রিন্সিপাল বেঞ্চ) বার অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত ‘আত্মদর্শন: সশস্ত্র বাহিনী ট্রাইব্যুনাল’ বিষয়ক জাতীয় সেমিনারে ভাষণ দিতে গিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, মামলার নিষ্পত্তি সময়সাপেক্ষ হয়ে উঠেছে। তিনি বলেন, এটা প্রশংসনীয় যে সশস্ত্র বাহিনী ট্রাইব্যুনাল আজাদি কা অমৃত মহোৎসবের সময় গুরুত্বপূর্ণ বিষয়ে আত্মদর্শন করছে।
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং উল্লেখ করেন যে, বিচার বিভাগ গণতন্ত্রের একটি শক্তিশালী স্তম্ভ। কিন্তু এই বিচার বিভাগের ভিত্তি নিয়ে আলোচনা কম হয়। তিনি আরও বলেন, বিচার বিভাগের ভিত্তি হল আইনজীবী কমিউনিটি, যাদের ওপর সর্বস্তরের মানুষ আস্থা রেখেছেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু।

Releated Posts

কুলগামে জঙ্গি হামলার নিন্দা রাহুল গান্ধীর, দোষীদের কঠোরতম শাস্তির দাবি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় জঙ্গি হামলায় ছত্তীসগঢ়ের দুই পরিযায়ী শ্রমিক নিহত হওয়ার ঘটনায়…

ByByNews Desk Aug 1, 2026

ভোগাপুরমে অলুরি সীতারাম রাজু আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী

বিশাখাপত্তনম, ১ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম জেলার ভোগাপুরমে নির্মিত অলুরি সীতারাম রাজু আন্তর্জাতিক গ্রিনফিল্ড…

ByByNews Desk Aug 1, 2026

যন্তর মন্তরের ঘটনার পর তরুণদের ক্ষমা করলেন প্রধানমন্ত্রী, ‘বিপথগামী’ সন্তানদের সঠিক পথ দেখানোর আহ্বান

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার তাঁর সরকারি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় যন্তর মন্তরের…

ByByNews Desk Aug 1, 2026

চলতি বছরে যুক্তরাষ্ট্র থেকে ২,২৭৩ ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে : বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে মোট ২,২৭৩ জন ভারতীয় নাগরিককে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top