News Flash

  • Home
  • দিনের খবর
  • হাওড়ার জগৎবল্লভপুরে দুঃসাহসিক ডাকাতি, লুট গয়না ও নগদ টাকা
Image

হাওড়ার জগৎবল্লভপুরে দুঃসাহসিক ডাকাতি, লুট গয়না ও নগদ টাকা

হাওড়া, ২০ আগস্ট (হি.স.): হাওড়ার জগৎবল্লভপুরে একটি বাড়িতে দুঃসাহসিক লুটপাট চালাল একদল ডাকাত। রাতের অন্ধকারে বাড়ির গেট ভেঙে ডাকাতির ঘটনা ঘটেছে জগৎবল্লভপুরের কালীতলা বাজারের কাছে। শনিবার ভোররাত তখন তিনটে, ঘুটঘুটে অন্ধকার। সেই অন্ধকারের সুযোগে ছ’জনের একটি ডাকাত দল অবসরপ্রাপ্ত সরকারি কর্মী প্রভাস কুমার ঘোষের বাড়িতে হানা দেয়।

বাড়িতে ঢুকে জিনিসপত্র লুটপাট করার পাশাপাশি বাড়ির মহিলাদেরও মারধর করা হয় বলে অভিযোগ। বাড়ির লোকেদের দাবি, ডাকাত দল ১৫-২০ ভরি সোনার গয়না ও নগদ টাকা লুট করে পালিয়েছে। প্রত্যেকের মুখই ঢাকা ছিল এবং তারা হিন্দিতে কথা বলছিল, জানিয়েছেন ওই বাড়ির সদস্যরা। পুরো ঘটনার তদন্তে নেমেছে জগৎবল্লভপুর থানার পুলিশ।

Releated Posts

জেডিইউতে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই: লালন সিং

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জনতা দল (ইউনাইটেড)-এ কোনও গোষ্ঠীদ্বন্দ্ব বা মতবিরোধ নেই বলে স্পষ্ট করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা…

ByByNews Desk Sep 19, 2026

তৃণমূলের উত্থান-পতনের দায় মমতার নেতৃত্বেই: বিশ্লেষণ

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): বামফ্রন্ট সরকারকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেস গড়ে তুলেছিলেন,…

ByByNews Desk Sep 19, 2026

মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের ৩ ডজনের বেশি পড়ুয়া অসুস্থ, খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): শুক্রবার গভীর রাতে বিহারের মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে আতঙ্ক ছড়ায়। তিন ডজনেরও বেশি পড়ুয়া…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারিতে সায়নী ঘোষের প্রতিক্রিয়া, তৃণমূল-কংগ্রেস জোটের আশা

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া জানালেন এনসিপিআই সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top