News Flash

  • Home
  • প্রধান খবর
  • অতিরিক্ত ভিড়ে শ্বাসকষ্ট; বাঁকে বিহারী মন্দিরে জন্মাষ্টমী উদযাপনের সময় মৃত দুই, অসুস্থ ৬ জন
Image

অতিরিক্ত ভিড়ে শ্বাসকষ্ট; বাঁকে বিহারী মন্দিরে জন্মাষ্টমী উদযাপনের সময় মৃত দুই, অসুস্থ ৬ জন

মথুরা, ২০ আগস্ট (হি.স.): উত্তর প্রদেশের মথুরার বাঁকে বিহারী মন্দিরে শ্রীকৃষ্ণ জন্মোৎসব জন্মাষ্টমী উদযাপনের সময় অতিরিক্ত ভিড়ের চাপে শ্বাসকষ্ট হয়ে মৃত্যু হয়েছে দু’জনের। এছাড়াও অসুস্থ হয়ে পড়েছেন আরও ৬ জন। মন্দিরের চার নম্বর গেটে এই ঘটনাটি ঘটে। শুক্রবার (১৯ আগস্ট) জন্মাষ্টমী উপলক্ষ্যে ওই মন্দিরে মঙ্গলারতি হওয়ার সময়, নয়ডা থেকে আসা এক মহিলা ভিড়ের কারণে দম বন্ধ হয়ে মারা যান। একই সঙ্গে জব্বলপুর থেকে মন্দির দর্শনে আসা ৬৫ বছর বয়সি এক বৃদ্ধও ভিড়ের চাপে জ্ঞান হারান। পরে হাসপাতাল যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

মঙ্গলারতি দেখার সময় মন্দির চত্বরে হুড়োহুড়ি শুরু হলে উপস্থিত প্রশাসনিক আধিকারিকরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। মন্দিরের দরজা বন্ধ করে দেওয়ারও চেষ্টা করা হয়। তখনই ভিড়ের চাপে দু’জনের মৃত্যু হয় বলে মনে করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে কিছু ক্ষণের বিশৃঙ্খলার পর আবার পুজো শুরু হয়। মন্দিরের ধাক্কাধাক্কিতে বেশ কিছু মানুষ অসুস্থ ও আহত হয়েছেন। প্রশাসনের তরফে আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Releated Posts

মধ্যপ্রদেশে শিক্ষা ব্যবস্থা ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে সরব রাহুল গান্ধী

ইন্দোর, ১৯ সেপ্টেম্বর(আইএএনএস) : শিক্ষা ব্যবস্থা, পরীক্ষা পদ্ধতি এবং যুব সমাজকে ঘিরে কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করলেন লোকসভার…

ByBySandeep Biswas Sep 19, 2026

রূপান্তরমূলক পর্বে ভারত, ২০ বছরে জিডিপি ৩৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছতে পারে: অজিত ডোভাল

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী দুই দশকে ভারতের অর্থনীতির দ্রুত সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা…

ByByNews Desk Sep 19, 2026

ভুয়ো নথি নিয়ে এঝিমালা নৌ অ্যাকাডেমিতে প্রায় এক বছর কাজ, বাংলাদেশি নাগরিক গ্রেফতার

কান্নুর, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভুয়ো নথি ব্যবহার করে প্রায় এক বছর ধরে অত্যন্ত নিরাপত্তাবেষ্টিত ইন্ডিয়ান নেভাল অ্যাকাডেমি (আইএনএ),…

ByByNews Desk Sep 19, 2026

ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বে আস্থা অর্জন করেছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বের আস্থা অর্জন করেছে এবং দেশের উদ্ভাবক, উদ্যোক্তা ও…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top