News Flash

  • Home
  • দেশ
  • এক বেঞ্চে বসে পড়াশোনা করতে পারবে না ছেলে-মেয়েরা, কেরলের মুসলিম নেতার আজব ফতোয়া  
Image

এক বেঞ্চে বসে পড়াশোনা করতে পারবে না ছেলে-মেয়েরা, কেরলের মুসলিম নেতার আজব ফতোয়া  

তিরুভনন্তপুরম, ১৯ আগস্ট (হি. স.) :  একই সঙ্গে এক বেঞ্চে বসে পড়াশোনা করতে পারবে না ছেলে-মেয়েরা । আজব ফতোয়া কেরলের মুসলিম নেতা পি এম এ সালামের। তাঁর মতে, ছেলে এবং মেয়েদের একসঙ্গে বসালে পড়াশোনা থেকে তাদের মন সরে যাবে।
শিক্ষাক্ষেত্রে লিঙ্গবৈষম্য দূর করার জন্য নানা পদক্ষেপ করছে কেরল সরকার। আজব ফতোয়া জারি করলেন কেরলের মুসলিম নেতা পি এম এ সালাম। সালাম বলেছেন, “ছেলেমেয়েদের একসঙ্গে বসানোর কাজটা খুবই বিপজ্জনক। ক্লাসরুমে ছেলেমেয়েদের একসঙ্গে বসার দরকারটাই বা কী? শুধু শুধু পড়ুয়াদের জোর করে একসঙ্গে বসার জন্য চাপ দেওয়া হচ্ছে কেন?” সালামের মতে, ছেলেমেয়েরা একসঙ্গে বসে পড়াশোনা করলে আখেরে সমস্যা বাড়বে বই কমবে না। পড়াশোনা থেকে পড়ুয়াদের মন সরে যাবে। সেই সঙ্গে কেরল সরকারের শিক্ষানীতিরও তুমুল সমালোচনা করেছেন সালাম।
সমাজে লিঙ্গবৈষম্যের প্রসঙ্গ নিয়েও মুখ খুলেছেন সালাম। তাঁর মতে, “লিঙ্গসমতার বিষয়টি কোনও ধর্মের সঙ্গে জড়িত নয়। এটা মানুষের নীতিবোধের উপরে নির্ভর করে। সরকার লিঙ্গ নির্বিশেষে সকল পড়ুয়ার জন্য একই রকম ইউনিফর্ম চালু করতে চাইছে। তার ফলে লিঙ্গবৈষম্যের সমস্যা আরও বেড়ে যাবে। সরকারের কাছে আমরা আবেদন করব, এই উদ্যোগ যেন অবিলম্বে বন্ধ করে দেওয়া হয়।”
প্রসঙ্গত, সকল স্কুল পড়ুয়ার জন্য প্যান্ট শার্টের ধাঁচে পোশাকের ব্যবস্থা করার চেষ্টা করছে কেরল সরকার। সেই উদ্যোগের দিকে আঙুল তুলেছেন বেশ কয়েকজন মুসলিম নেতা। কিছুদিন আগেই কেরলের মুসলিম বিধায়ক এম কে মুনির বলেছিলেন, “এই ধরনের ইউনিফর্ম চালু করে আসলে মেয়েদের প্রতি বিদ্বেষমূলক আচরণ করছে সরকার। মেয়েদের যদি প্যান্ট-শার্ট পরতে বাধ্য করা হয়, তাহলে ছেলেদের কেন চুড়িদার পরতে বাধ্য করা যাবে না? মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন কেন তাঁর স্ত্রীকে প্যান্ট-শার্ট পরতে বলেন? তিনি নিজে কেন শাড়ি পরেন না?”
আগেও বেশ কয়েকবার লিঙ্গবৈষম্য দূর করার কর্মসূচি প্রত্যাহার করতে কেরল সরকারের কাছে আবেদন জানিয়েছিল মুসলিম সংগঠনগুলি। এহেন উদ্যোগের ফলে বামপন্থী ভাবধারা ছড়িয়ে দিতে চেষ্টা করছে সরকার, এমন অভিযোগ তোলা হয়েছিল মুসলিম সংগঠনগুলির তরফে।

Releated Posts

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026

জৌনপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ আন্তঃজেলা দাগি অপরাধী, ধৃত সহযোগীও

জৌনপুর, ১ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের জৌনপুর জেলার খুঠান থানা এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক আন্তঃজেলা দাগি অপরাধী গুলিবিদ্ধ…

ByByNews Desk Aug 1, 2026

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ২০০ টাকারও বেশি কমাল তেল বিপণন সংস্থাগুলি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি (ওএমসি) শনিবার ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম দেশের বিভিন্ন…

ByByNews Desk Aug 1, 2026

গ্রামীণ উদ্ভাবকদের মূলধারার উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের তৃণমূল স্তরের উদ্ভাবকদের আনুষ্ঠানিক উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে নির্বিঘ্নে যুক্ত করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top