News Flash

  • Home
  • দিনের খবর
  • জন্মাষ্টমীতে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির; সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্য কামনা প্রধানমন্ত্রীর
Image

জন্মাষ্টমীতে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির; সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্য কামনা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১৯ আগস্ট (হি.স.): ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উপলক্ষ্যে সমগ্র দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দেশবাসীকে জন্মাষ্টমী শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়ও। দেশবাসীর সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী।

শুক্রবার সকালে টুইট করে জন্মাষ্টমীর শুভেচ্ছা-বার্তায় রাষ্ট্রপতি জানিয়েছেন, “জন্মাষ্টমী উপলক্ষ্যে সমগ্র দেশবাসীকে হার্দিক শুভেচ্ছা। ভগবান শ্রীকৃষ্ণের জীবন লীলা মানুষের কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করতে শেখায়। আমি প্রার্থনা করছি এই পবিত্র উৎসব আমাদের সবাইকে চিন্তা, কথা ও কাজে সকলের স্বার্থকে প্রাধান্য দিতে অনুপ্রেরণা যোগাবে।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট-বার্তায় জানিয়েছেন, জন্মাষ্টমী উপলক্ষ্যে সমস্ত দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ভক্তি ও আনন্দের এই উৎসব সকলের জীবনে বয়ে আনুক সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্য। জয় শ্রীকৃষ্ণ! দেশবাসীকে জন্মাষ্টমী শুভেচ্ছা জানিয়েছেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়ও।

Releated Posts

ওড়িশায় বিশেষ ভোটার তালিকা সংশোধনের সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন, ১৯ আগস্ট পর্যন্ত দাবি-আপত্তি জমা দেওয়া যাবে

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ওড়িশায় চলমান বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) কর্মসূচির সময়সীমা…

ByByNews Desk Aug 1, 2026

দেওরিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেফতার দুই দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও লুটের সোনার হার

দেওরিয়া, ১ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের দেওরিয়া জেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষের পর দুই ওয়ান্টেড দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার…

ByByNews Desk Aug 1, 2026

বন্দে ভারত এক্সপ্রেসে দেশের প্রথম জীবন্ত হৃদ্‌যন্ত্র পরিবহন, সুরাট থেকে আমদাবাদে সফল ঐতিহাসিক অভিযান

আমদাবাদ/সুরাট, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের রেল ইতিহাসে প্রথমবার ট্রেনে জীবন্ত হৃদ্‌যন্ত্র (লাইভ হার্ট) পরিবহনের নজির গড়ল ভারতীয় রেল।…

ByByNews Desk Jul 31, 2026

জেলবন্দি কাউন্সিলরকে ছয় মাসের ছুটি মঞ্জুর, তিরুবনন্তপুরম কর্পোরেশনে তুমুল বিতর্ক

তিরুবনন্তপুরম, ৩১ জুলাই (আইএএনএস): কেরলের তিরুবনন্তপুরম কর্পোরেশন কাউন্সিলে তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যেই জেলবন্দি বিজেপি কাউন্সিলর আর. সুগতনের ছয়…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top