আগরতলা, ১৯ আগস্ট (হি. স.) : ত্রিপুরা-মিজোরাম-বাংলাদেশ সীমান্তে উগ্রপন্থী হামলায় এক বিএসএফ জওয়ান গুরুতর আহত হয়েছেন। উত্তর ত্রিপুরা জেলায় আনন্দবাজার থানাধীন বিএসএফ ১৪৫ নম্বর ব্যাটালিয়ানের সীমানাপুর-২ বিওপি-তে কর্মরত ওই জওয়ানকে চপারে আগরতলার উদ্দেশ্যে আনা হচ্ছে। তাঁর শরীরে চারটি গুলি লেগেছে, বিএসএফ সূত্রে এমনটাই জানা গেছে।
সূত্রের খবর, রোজকার রুটিন মোতাবেক আজ সকালে সীমানাপুর-২ বিওপির বিএসএফ জওয়ানরা সীমান্তে টহল দিচ্ছিলেন। হঠাৎ সীমান্তের ওপার থেকে উগ্রপন্থীরা বিএসএফ জওয়ানদের লক্ষ্য করে গুলি ছুড়ে। তাতে এক বিএসএফ জওয়ানের শরীরে গুলি লেগেছে। উগ্রপন্থীদের অতর্কিত হামলায় বিএসএফ জওয়ানরাও পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছেন। ফলে ঘটনাস্থল থেকে উগ্রপন্থীদের দল পালিয়ে গেছে।
ঘটনার খবর পেয়ে উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপার বিশাল পুলিশ বাহিনী নিয়ে ছুটে গেছেন। বিএসএফের ডিআইজি হেলিকপ্টারে ঘটনাস্থলে গেছেন। এলাকায় বিএসএফ চিরুনি তল্লাশী শুরু করেছে। আহত বিএসএফ জওয়ানকে চপারে আগরতলায় আনা হচ্ছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে সূত্রের খবর

Extremist Attack: ত্রিপুরা : উগ্রপন্থী হামলায় আহত বিএসএফ জওয়ান
Tags:
Releated Posts
ব্যাকলগ সংরক্ষিত শূন্যপদ পূরণ ও রোমান হরফে ককবরক পাঠ্যপুস্তকের দাবিতে ২৪ জুন আন্দোলনে টিএসএফ
আগরতলা, ১৭ জুন: তপশিলি জাতি (এসসি) ও তপশিলি উপজাতি (এসটি)-দের জন্য সংরক্ষিত ব্যাকলগ শূন্যপদ পূরণ এবং রোমান হরফে ককবরক…
মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বাংলাদেশ থেকে উদ্ধার অপহৃত স্কুলছাত্রী, পরিবারের হাতে তুলে দিল পুলিশ
আগরতলা, ১৭ জুন: অপহরণের পর বাংলাদেশে পাচার হওয়া এক স্কুলছাত্রীকে উদ্ধার করে পরিবারের হাতে ফিরিয়ে দিল ত্রিপুরা পুলিশ। মুখ্যমন্ত্রীর…
রেগার কাজে বঞ্চনার অভিযোগে ক্ষোভ, “কাজ দিন, না হলে গুলি করে মেরে ফেলুন”—জম্পুইজলায় বৃদ্ধার আর্তি
নিজস্ব প্রতিনিধি, জম্পুইজলা, ১৭ জুন: রেগার কাজে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধা।…
দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ গ্রামবাসী, পোল্ট্রি ফার্মকে ১৫ দিনের সময়সীমা প্রশাসনের
নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৭ জুন: দীর্ঘদিন ধরে দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ দক্ষিণ চড়িলাম চৌমুহনী পাড়ার বাসিন্দাদের অভিযোগ ও…


















