News Flash

  • Home
  • খেলা
  • টি-২০ ক্লাব ক্রিকেটে স্ফুলিঙ্গ-কেথামিয়ে ইউনাইটেড ফ্রেন্ডস শেষচারে
Image

টি-২০ ক্লাব ক্রিকেটে স্ফুলিঙ্গ-কেথামিয়ে ইউনাইটেড ফ্রেন্ডস শেষচারে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট।। বরাবরের মতোই ইউনাইটেড ফ্রেন্ডস সেমিফাইনালের ছাড়পত্র ছিনিয়ে নিয়েছে। হেরে বিদায় স্ফুলিঙ্গের। টি-টোয়েন্টি সিনিয়র ক্লাব ক্রিকেটের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে ইউনাইটেড ফ্রেন্ডস ২১ রানের ব্যবধানে স্ফুলিঙ্গকে পরাজিত করে সেমিফাইনালে প্রবেশ করেছে। পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে সকালের ম্যাচে সেন্টু সরকার ও দীপক ক্ষৈত্রীর অনবদ্য ব্যাটিং-এর কাছে হার মানতে হয়েছে স্ফুলিঙ্গের শ্রীদাম পাল ও দীপক প্রসাদের ব্যাটিং-কে। প্রিয়াংশু গৌতমের একটি ওভারে পরপর দুটি মূল্যবান উইকেটের পতন স্ফুলিঙ্গকে অনেকটা পিছিয়ে দেয়। সকালে নির্ধারিত সময়ে ম্যাচ শুরুতে টস জিতে স্ফুলিঙ্গ প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ইউনাইটেড ফ্রেন্ডস প্রথমে ব্যাটিং-এর সুযোগ পেয়ে সীমিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে সেন্টু সরকারের ৭৭ রান এবং দীপক ক্ষৈত্রীর ৬৬ রান উল্লেখযোগ্য। ৫০ বল খেলে আটটি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে সেন্টু ৭৭ রান পায়। দীপক ৬৬ রান পেয়েছে ২৮ বল খেলে আটটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি সহযোগে। স্ফুলিঙ্গের রোহিত পারাখ ৩১ রানে তিনটি এবং অজয় সরকার ২৬ রানে দুইটি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে স্ফুলিঙ্গ ৭ উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করতেই সীমিত ২০ ওভার শেষ হয়ে যায়। দলের পক্ষে ওপেনিং জুটি ব্যর্থ হলেও শ্রীদাম পালের ৬৩ রান এবং দীপক প্রসাদের ৬০ রান উল্লেখ করার মতো ছিল। অন্যদের ব্যাটিং ব্যর্থতায় জয়ী হওয়া সম্ভব হয়নি। ইউনাইটেড ফ্রেন্ডসের অপূর্ব বিশ্বাস ৩০ রানের বিনিময়ে তিনটি এবং দীপক ক্ষৈত্রী ও প্রিয়াংশু গৌতম দুটি করে উইকেট পেয়েছে। একদিকে যেমন ইউনাইটেড ফ্রেন্ডস ২১ রানের ব্যবধানে জয়ী হয়ে শেষ চারে পৌঁছেছে, অপরদিকে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের সৌজন্যে দীপক ক্ষৈত্রী পেয়েছে ম্যান অফ দ্য ম্যাচের খেতাব।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top