News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তিপরাহা স্টুডেন্ট ফেডারেশনের উদ্যোগে গণবস্থান
Image

তিপরাহা স্টুডেন্ট ফেডারেশনের উদ্যোগে গণবস্থান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ আগস্ট৷৷  তিপরাহা স্টুডেন্ট ফেডারেশনের পক্ষ থেকে ৫দফা দাবি আদায়ের লক্ষ্যে বুধবার বিবেকানন্দ ময়দান সংলগ্ণ এলাকায় তিন ঘন্টার কোন অবস্থান পালন করা হয়৷ মোট পাঁচ দফা দাবিতে এই গণ অবস্থান পালন করা হয়৷
নর্থ ইস্ট স্টুডেন্ট অরগানাইজেশন নেসোর সহযোগিতায় এবং ত্রিপুরাহা স্টুডেন্ট ফেডারেশনের উদ্যোগে বুধবার রাজধানীর আগরতলা শহরের বিবেকানন্দ ময়দান সংলগ্ণ এলাকায় পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে তিন ঘন্টার গণবস্থান পালন করা হয়৷ গণবস্থান চলাকালে সংগঠনের সভাপতি বক্তব্য রাখতে গিয়ে বলেন সিএএ প্রত্যাহার করা, ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের প্রধান কার্যালয় খুমুলুঙে  মেডিকেল কলেজ স্থাপন করা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ দাবিতে তাদের এই আন্দোলন কর্মসূচি৷ সরকার অবিলম্বে এইসব দাবি পূরণ না করলে তারা আরো বৃহত্তর আন্দোলনের শামিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছে৷ আন্দোলনকারী সংগঠনের নেতৃবৃন্দ জানায় তারা ইতিপূর্ব এসব ইস্যুতে আন্দোলনে সামিল হয়েছে৷ তদুপরি সরকার ইতিবাচক পদক্ষেপ গ্রহণ না করায় তারা পুনরায় আন্দোলনে সামিল হয়েছে৷

Releated Posts

রাজ্য এবং কেন্দ্রীয় সরকার সর্বদা বিপদগ্রস্থ মানুষের সেবায় সচেষ্ট: পরিবহণ মন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে কিভাবে দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনা যায় সে সম্পর্কে সবাইকে অবহিত করা এবং…

ByByReshmi Debnath Sep 25, 2026

জগৎরামপুরে ঘুমের মধ্যে গায়ে অ্যাসিড পড়ে গুরুতর আহত যুবক

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: কাঠালিয়া ব্লকের জগৎরামপুর এডিসি ভিলেজে ঘুমন্ত অবস্থায় গায়ে অ্যাসিড পড়ে গুরুতর আহত হলেন সুনীল পদ ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 25, 2026

কুমারঘাটে রাতভর পুলিশি অভিযান, প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার; আটক ৪

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ঊনকোটি জেলার কুমারঘাটে রাতভর পুলিশি অভিযানে প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

নেশাগ্রস্ত ছেলের হাতে আক্রান্ত মা-বাবা, ঘরের জিনিসপত্র বিক্রির অভিযোগ

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দ্বারস্থ হলেন অসহায় বাবা-মা। ঘটনাটি বিশালগড় থানাধীন গকুলনগর দীনদয়াল…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top