নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ আগস্ট৷৷ বিশ্রামগঞ্জের পুষ্করবাড়ী এলাকায় জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক শিশু কন্যার৷ মৃত শিশু কন্যাটির নাম দিশা দেববর্মা৷ বাবার নাম সন্তু দেববর্মা৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷
হৃদয়বিদারক ঘটনা৷ বুধবার দুপুরে বিশ্রামগঞ্জের পুষ্করবাড়ী এলাকায়৷ খেলার ছলে পুকুরের পাড়ে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে এক শিশু কন্যার৷ সাড়ে চার বছরের শিশুকন্যা দিশা দেববর্মা অন্যান্য ৩-৪টি শিশুর সঙ্গে সেখানে খেলতে গিয়েছিল৷ জলে পড়ে যাওয়ার পর অপর একটি শিশু ঘটনাটি বাড়িতে গিয়ে তার পরিবারের লোকজনদের জানায়৷ সঙ্গে সঙ্গে পরিবারের লোকজনরা ছুটে গিয়ে পুকুরের জল থেকে শিশুটিকে উদ্ধার করেন৷ ততক্ষণে জলে ডুবে শিশুটির মৃত্যু হয়৷ শিশুটিকে উদ্ধার করে বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশু থেকে মৃত বলে ঘোষণা করেন৷ জলে ডুবে শিশুর মৃত্যুর সংবাদ ছড়িয়ে করতে এলাকা গভীর শোকের ছায়া নেমে আসে৷

বিশ্রামগঞ্জে পুকুরের জলে ডুবে শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু
Tags:
Releated Posts
প্রশাসনিক সংস্কার, ব্যবসা ও জীবনযাত্রার সহজীকরণ নিয়ে শীর্ষ সচিবদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
নয়াদিল্লি, ৩০ জুন (আইএএনএস) : পরবর্তী প্রজন্মের প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কারের রূপরেখা নির্ধারণে কেন্দ্রীয় সরকারের সব মন্ত্রক ও…
ত্রিপুরায় স্ব- সহায়ক দলের ভূয়সী প্রশংসা করলেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী
আগরতলা, ৩০ জুন,২০২৬: কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শ্রীমতী অন্নপূর্ণা দেবী বলেছেন, ২০৪৭ সালে বিকশিত ভারত গঠন…
চার বছরে সাইবার প্রতারণায় ত্রিপুরায় ৮৩ কোটিরও বেশি টাকার ক্ষতি, দ্রুত অভিযোগ জানানোর আহ্বান ডিজিপির
আগরতলা, ৩০ জুন: গত চার বছরে সাইবার প্রতারণার কারণে ত্রিপুরায় ৮৩ কোটিরও বেশি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এই…
ডাক্তার দেখাতে গিয়ে আরও অসুস্থ রোগীরা, জিবি হাসপাতালে উপচে পড়া ভিড়, চরম ভোগান্তি
আগরতলা, ৩০ জুন: চিকিৎসকদের প্রাইভেট চেম্বার বন্ধ থাকার প্রভাব এবার স্পষ্টভাবে পড়তে শুরু করেছে জিবি হাসপাতালে। মঙ্গলবার সকাল…
















